Shukra Nakshatra Parivartan Lucky Rashi: শুক্রের কামাল, আজ রাত থেকেই কপাল খুলছে চার রাশির; চারিদিক থেকে সুখবর মিলবে

Shukra Nakshatra Parivartan Lucky Rashi: ১৭ মে শুক্র ফের রেবতী নক্ষত্রে পা না রাখা পর্যন্ত এই শুভ প্রভাব বজায় থাকবে। ফলে আগামী ১০ দিন যারা এই চার রাশির তালিকায় রয়েছেন, তাঁদের যে সময়টা বেশ ‘ফুলেফেঁপে’ কাটবে, তা বলাই বাহুল্য।

Advertisement
শুক্রের কামাল, আজ রাত থেকেই কপাল খুলছে চার রাশির; চারিদিক থেকে সুখবর মিলবে৪ রাশির জন্য সুখবর

Shukra Nakshatra Parivartan Lucky Rashi: গ্রহরাজ্যে ফের বড়সড় ওলটপালট। আজ, ৮ মে শুক্রবার ঘড়ির কাঁটায় রাত ঠিক ৯টা ৫১ মিনিটে নক্ষত্র বদলাতে চলেছেন বিলাসিতা ও প্রেমের কারক গ্রহ শুক্র। এবার তিনি পা রাখছেন মৃগশিরা নক্ষত্রে। যার অধিপতি স্বয়ং সেনাপতি মঙ্গল। জ্যোতিষীদের মতে, এই শুভ মিলনের ফলে আগামী ১০ দিন অর্থাৎ ১৭ মে পর্যন্ত চার রাশির জাতকদের জীবনে বইবে সাফল্যের হাওয়া। কার কার ভাগ্য খুলছে? দেখে নিন এক নজরে। ১৭ মে শুক্র ফের রেবতী নক্ষত্রে পা না রাখা পর্যন্ত এই শুভ প্রভাব বজায় থাকবে। ফলে আগামী ১০ দিন যারা এই চার রাশির তালিকায় রয়েছেন, তাঁদের যে সময়টা বেশ ‘ফুলেফেঁপে’ কাটবে, তা বলাই বাহুল্য।

মেষ
মেষ রাশির অধিপতি খোদ মঙ্গল, তাই তার নক্ষত্রে শুক্রের প্রবেশ এই রাশির জন্য সোনায় সোহাগা। আটকে থাকা বকেয়া টাকা যেমন হাতে আসবে, তেমনই চাকরিতে উন্নতির বড় সুযোগ মিলবে। সঙ্গীর সঙ্গে দূরত্বের মেঘ কেটে সম্পর্কের রসায়ন হবে আরও জমাট।

বৃষ
বৃষ রাশির জাতকদের জন্য এ যেন আক্ষরিক অর্থেই ‘লক্ষ্মীলাভ’। পদোন্নতি থেকে ব্যবসায়িক বিনিয়োগ, সবেতেই এখন লাভের মুখ দেখার সময়। শরীর-স্বাস্থ্যও আগের চেয়ে অনেক সতেজ থাকবে।

তুলা
তুলা রাশির জাতকদের সৃজনশীলতার কদর বাড়বে কর্মক্ষেত্রে। মিলতে পারে বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের সুসংবাদ। ব্যবসায়ীরা বড় কোনও ডিল চূড়ান্ত করতে পারেন এই সময়ের মধ্যেই।

কুম্ভ
কুম্ভ রাশির জন্য এই ১০ দিন অর্থপ্রাপ্তির শ্রেষ্ঠ সময়। দীর্ঘদিন ধরে যে বড় অঙ্কের টাকা পাওনা ছিল, তা ঘরে আসার প্রবল সম্ভাবনা। পরিবারের সঙ্গে ভ্রমণের সুযোগ আসতে পারে, যা মানসিক শান্তি জোগাবে।

 

POST A COMMENT
Advertisement