Shukra Gochar 2026: মে মাসে বাম্পার মাইনে বাড়বে ৩ রাশির, শুক্র গোচরে জীবনে আসবে লাক্সারি

জ্যোতিষ শাস্ত্র মতে, শুক্র সুখ, সৌন্দর্য এবং প্রেমের কারক। এই শুক্র যখন নিজের চাল বদলায়, তখন তার প্রভাব সোজাসুজি পড়ে ব্যক্তির জীবনের উপর। আর চলতি বছরের ১৪ মে শুক্র নিজের রাশি বৃষ থেকে বেরিয়ে বুধের রাশি মিথুনে প্রবেশ করতে চলেছে। আর এই গোচরেই জীবনে বদল আসবে কিছু রাশির জাতক-জাতিকাদের। তাঁদের আর্থিক অবস্থা বদলে যাবে। চাকরিতে হতে পারে প্রোমোশন। এমনকী ভাল মাইনেও বাড়বে। 

Advertisement
মে মাসে বাম্পার মাইনে বাড়বে ৩ রাশির, শুক্র গোচরে জীবনে আসবে লাক্সারিশুক্র গোচর ২০২৬
হাইলাইটস
  • জ্যোতিষ শাস্ত্র মতে, শুক্র সুখ, সৌন্দর্য এবং প্রেমের কারক
  • শুক্র যখন নিজের চাল বদলায়, তখন তার প্রভাব সোজাসুজি পড়ে ব্যক্তির জীবনের উপর
  • চলতি বছরের ১৪ মে শুক্র নিজের রাশি বৃষ থেকে বেরিয়ে বুধের রাশি মিথুনে প্রবেশ করতে চলেছে

জ্যোতিষ শাস্ত্র মতে, শুক্র সুখ, সৌন্দর্য এবং প্রেমের কারক। এই শুক্র যখন নিজের চাল বদলায়, তখন তার প্রভাব সোজাসুজি পড়ে ব্যক্তির জীবনের উপর। আর চলতি বছরের ১৪ মে শুক্র নিজের রাশি বৃষ থেকে বেরিয়ে বুধের রাশি মিথুনে প্রবেশ করতে চলেছে। আর এই গোচরেই জীবনে বদল আসবে কিছু রাশির জাতক-জাতিকাদের। তাঁদের আর্থিক অবস্থা বদলে যাবে। চাকরিতে হতে পারে প্রোমোশন। এমনকী ভাল মাইনেও বাড়বে। 

১৪ মে থেকে বদলে যাবে গ্রহের চাল
বুধ এবং শুক্রের মধ্যে মিত্রতার সম্পর্ক। জ্যোতিষ গণনা অনুযায়ী, মিথুন রাশিতে শুক্রের আগমনের ফলে দারুণ সংযোগ তৈরি হচ্ছে। ১৪ মে থেকে শুরু হতে চলা এই গোচর ব্যবসা বৃদ্ধি হবে। পাশাপাশি চাকরিতে হবে উন্নতি। 

তাই আর সময় নষ্ট না করে, এমন কয়েকটি রাশি সম্পর্কে জেনে নিন যেগুলি এই গোচরের ফলে এগিয়ে যাবে। 

মেষ রাশি
এই রাশির জাতকদের জন্য শুক্রের এই বদল কেরিয়ারে বিরাট লাভ এনে দিতে পারে। ১৪ মে-এর পর আয়ের নতুন সুযোগ আসবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। জীবনে সুখ এবং সুবিধা আসবে। পাশাপাশি চাকরিতে উন্নতির আশা রয়েছে। ইনক্রিমেন্ট ভালই হবে।

এই সময় পারিবারিক সম্পর্কও ভাল থাকবে। মিটে যাবে সব বিবাদ। বন্ধুরা পাশে থাকবেন। তাই সেরা সময় কাটানোর জন্য প্রস্তুত হন। 

মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকারা এবার নিজেদের জন্য পার্টনার পাবেন। সমাজে মান এবং সম্মান বাড়বে। পরিচিতরা আপনাদের কাছে পরামর্শ চাইবেন।

এই সময় বাড়বে আত্মবিশ্বাস। যার উপর ভর করে কেরিয়ারে হবে উন্নতি। একটা প্রোমোশনের যোগও রয়েছে। বাড়বে মাইনে। পাশাপাশি ব্যবসাতেও এগিয়ে যাবেন। পেতে পারেন নতুন প্রোজেক্ট। ক্লায়েন্ট আপনাদের কাজে খুশি হবেন। 

কন্যা রাশি
শুক্র গোচর আপনাদের জীবনেও সুপ্রভাব আনবে। কর্মক্ষেত্রে সকলেই প্রশংসা করবেন। পদোন্নতি হতে পারে। বসের স্নেহের পাত্র হয়ে উঠবেন। এছাড়া ব্যবসাতেও বিরাট লাভের সম্ভাবনা। নতুন কোনও প্রোজেক্ট শুরু হতে পারে। ক্লায়েন্টের সঙ্গে ভাল মিটিং হবে। এই গোচরে গাড়ি বা বাড়ি কিনতে পারেন। সোনা-রুপো কেনার যোগও রয়েছে। তাই চিন্তা এবার শেষ।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

POST A COMMENT
Advertisement