Shukra Ketu Yuti 2026: ৪ জুলাই অ্যাক্টিভ শুক্র ও কেতুর যুতি, তুলা সহ ৪ রাশির মালামাল হয়ে যাবে

৪ জুলাই শুক্র ও কেতুর যুতি তৈরি হচ্ছে। অ্যাক্টিভ হচ্ছে শুক্র এবং কেতুর যুতি। যার ফলে ৪ রাশির জীবনে আসবে সেরা সময়। তাদের টাকার অভাব মিটে যাবে।

Advertisement
৪ জুলাই অ্যাক্টিভ শুক্র ও কেতুর যুতি, তুলা সহ ৪ রাশির মালামাল হয়ে যাবেশুক্র কেতুর যুতি ২০২৬
হাইলাইটস
  • ৪ জুলাই শুক্র ও কেতুর যুতি তৈরি হচ্ছে
  • অ্যাক্টিভ হচ্ছে শুক্র এবং কেতুর যুতি
  • যার ফলে ৪ রাশির জীবনে আসবে সেরা সময়

৪ জুলাই ২০২৬, শনিবার জ্যোতিষের দিক থেকে ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ, এই দিন সিংহ রাশিতে যাচ্ছে শুক্র। যেখানে তার যুতি তৈরি হবে পাপী গ্রহ কেতুর সঙ্গে। এই যুতির প্রভাব পড়বে সব রাশির উপর। এখানেই শেষ নয়, শুক্র আবার রাশির সঙ্গে নক্ষত্রও পরিবর্তন করছে। শুক্র মঘা নক্ষত্রে যাচ্ছে। যার অধিপতি আবার কেতু। এই কারণে শুক্র এবং কেতুর মধ্যে গভীর সম্পর্ক তৈরি হচ্ছে। যার সেরা প্রভাব পড়বে ৪ রাশির উপর। শুক্রর ডাবল গোচরে দারুণ লাভ হবে। প্রচুর টাকা মিলবে। মিটে যাবে স্বাস্থ্যের সমস্যা। পরিবারে সুসময় আসবে। 

তাই ঝটপট এমন ৪ রাশি সম্পর্কে জেনে নিন, যাদের ভাগ্য খুলে যাবে এই যুতির জন্য। 

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা হঠাৎ করে অনেক টাকা পেতে পারেন। আপনাদের মান ও সম্মান বাড়বে। এই সময় চাকরিতে বিরাট পদে যাওয়ার সম্ভাবনা। পাশাপাশি নতুন অফারও পেতে পারেন। লাভ লাইফ এই সময় ঠিক থাকবে। পরিবারে ভাল সময় আসবে। সকলের শরীর থাকবে সুস্থ। 

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদেরও চিন্তা নেই শুক্র এবং কেতুর যোগে। ডাবল যোগে বিদেশ যাত্রা হতে পারে। পাশাপাশি টাকার সমস্যা হয়ে যাবে শেষ। এই সময় আর্থিক লাভ হবে। জীবনকে নতুন আঙ্গিকে দেখতে পারেন। পাশাপাশি এই সময় স্বাস্থ্যের হাল ফিরবে। জীবনের বহু সমস্যা মিটে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

সিংহ রাশি
এই যুতিতে প্রোমোশন হতে পারে। বাড়তে পারে মাইনে। সেই সঙ্গে সরকারের নানা কাজের সুবিধা পাবেন। টাকার ঝামেলা-অশান্তি মিটে যাবে। হুট করেই বাড়বে ইনকাম। পাশাপাশি জীবনকে নতুন করে দেখতে শিখবেন। যদিও এই সময় হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নেবেন না। এই ভুলটা করলে আদতে ভুগবেন। 

তুলা রাশি
তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সময়টা সেরা। এই যুতিতে চাকরি বদলে ফেলতে পারেন। সামনে আসতে পারে বড় সুযোগ। এছাড়া ব্যবসায় বিরাট লাভ হবে। টাকার অভাব আর থাকবে না। পাশাপাশি পুরনো টাকা ফিরে পেয়ে যাবেন। অবিবাহিত মানুষেরা এবার বিয়ের পিঁড়িতে বসে পড়তে পারেন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement