শুক্র মার্গী ২০২৬জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শুক্র হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এটি প্রেম, ভালোবাসা, সম্পদ, সৌন্দর্য, বিলাসিতা, সুখ ও স্বাচ্ছন্দের কারক গ্রহ। আর এই গ্রহটি ১৪ নভেম্বর ২০২৬ সকাল সাড়ে ৬টা নাগাদ মার্গী হতে চলেছে। যেই কারণে শুভ ফল পাবে ৪ রাশি। জীবনে বিরাট উন্নতি হবে। মিটে যাবে অর্থের সমস্যা। চাকরি ও ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন।
আসলে ৬ নভেম্বর থেকে শুক্র কন্যা রাশিতে রয়েছে। এটি ২২ নভেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে। তাতেই সেরা সময় কাটাবে ৪ রাশি। সুতরাং আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন শুক্র মার্গী হলে কোন ৪ রাশির সেরা সময় আসবে।
মেষ রাশি
এই রাশির জাতক ও জাতিকারা দারুণ সময় কাটাবে শুক্র মার্গী হওয়ার ফলে। দীর্ঘদিন ধরে যেই সব কাজগুলি আটকে রয়েছে, সেগুলি ধীরে ধীরে হয়ে যাবে। জীবনে উন্নতি হবে। টাকার অভাব মিটবে। শুধু তাই নয়, অনেক টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়া কাজের জায়গায় সাফল্য আসবে। হতে পারে প্রোমোশন।
এই সময় আয়ের নতুন রাস্তা খুলে যাবে। ব্যবসা বড় হবে। নতুন কিছু শুরু করতেও পারেন। তাই দুশ্চিন্তার কিছু নেই বললেই চলে।
কন্য রাশি
শুক্র মার্গী হতে চলেছে। তাতে কন্যা রাশির জাতক ও জাতিকাদেরও অত্যন্ত উন্নতি হবে। যাঁরা যাঁরা চাকরি খুঁজছিলেন, তাঁরা পেয়ে যাবেন। পুরনো কাজে নতুন কোনও বড় দায়িত্ব পেতে পারেন। নিজের টিম হতে পারে। শুধু তাই নয়, বেতন বাড়ার সম্ভাবনাও প্রবল। এছাড়া ব্যবসা বড় হবে। টাকা নিয়ে টেনশন হয়ে যাবে শেষ। তাই দুশ্চিন্তার কিছু নেই। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি থাকুন।
তুলা রাশি
এই রাশির অধিপতি হল সূর্য। তাই সূর্য মার্গী হওয়ার ফলে বিরাট উন্নতি করবে তুলা রাশির জাতক ও জাতিকারা। জীবনে উন্নতি একবারে পাকা। সেই সঙ্গে টাকার অভাবও মিটিয়ে ফেলতে পারবেন। অর্থের জোগান পাবেন।
এই সময় ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। পরিবারে সুখ বিরাজ করবে। তাই দুশ্চিন্তার কিছু নেই বললেই চলে।
ধনু রাশি
শুক্র মার্গী হওয়ার ফলে ধনু রাশির জাতক ও জাতিকারাও উন্নতির চরম পর্যায়ে পৌঁছে যাবেন। মিটে যাবে জটিলতা। অনেক ঝামেলা থেকে এক ধাক্কায় মুক্তি পাবেন। এই সময় কাজের জায়গায় প্রোমোশন রয়েছে অপেক্ষায়। সেই সঙ্গে আর্থিক উন্নতিও হবে। অনেক বড়সড় জটিলতা থেকে মুক্তি পেয়ে যাবেন। তাই দুশ্চিন্তা করে সময় নষ্ট করবেন না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।