Shukra Nakshatra Parivartan Rashifal: কপাল খুলছে ৪ রাশির, ১০ দিনে ধরে হবে অর্থবৃষ্টি

Shukra Nakshatra Parivartan Rashifal: মঙ্গলের ডেরায় শুক্রের এই রাজকীয় প্রবেশ বেশ কিছু রাশির জাতকদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে দিতে চলেছে। আগামী ১৭ মে রেবতী নক্ষত্রে যাওয়ার আগে পর্যন্ত অর্থাৎ এই ১০ দিন টাকার থলি উপচে পড়বে ৪ রাশির। তালিকায় আপনি নেই তো?

Advertisement
কপাল খুলছে ৪ রাশির, ১০ দিনে ধরে হবে অর্থবৃষ্টিShukra Nakshatra Parivartan Rashifal: শুক্রের মহাগোচরে কপাল খুলছে ৪ রাশির, ১০ দিনে ধরে হবে অর্থবৃষ্টি

Shukra Nakshatra Parivartan Rashifal: জ্যোতিষশাস্ত্রে শুক্র মানেই ঐশ্বর্য, বিলাসিতা আর প্রেমের জোয়ার। সেই শুক্রই আজ, ৮ মে শুক্রবার রাত ৯টা ৫১ মিনিটে পা রাখছে মৃগশিরা নক্ষত্রে। এই নক্ষত্রের অধিপতি স্বয়ং সেনাপতি মঙ্গল। মঙ্গলের ডেরায় শুক্রের এই রাজকীয় প্রবেশ বেশ কিছু রাশির জাতকদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে দিতে চলেছে। আগামী ১৭ মে রেবতী নক্ষত্রে যাওয়ার আগে পর্যন্ত অর্থাৎ এই ১০ দিন টাকার থলি উপচে পড়বে ৪ রাশির। তালিকায় আপনি নেই তো?

মেষ রাশি
মেষ রাশির অধিপতি মঙ্গল হওয়ায় শুক্রের এই নক্ষত্র বদল আপনার জন্য ‘বড় পাওনা’ হতে চলেছে। আটকে থাকা টাকা আচমকাই হাতে চলে আসতে পারে। যারা চাকরিক্ষেত্রে উন্নতির অপেক্ষা করছেন, তাদের জন্য শুভ খবর আসছে। শুধু তাই নয়, ব্যক্তিত্বের ছটায় আপনি অন্যদের মুগ্ধ করবেন। সঙ্গীর সঙ্গে পুরনো দূরত্ব মিটে গিয়ে প্রেমে আসবে নতুন জোয়ার।

বৃষ রাশি
আর্থিক উন্নতির জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। বৃষ রাশির জাতকদের জন্য পদোন্নতি বা নতুন বড় কোনও দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। আয়ের পথ প্রশস্ত হবে। যারা নতুন করে বিনিয়োগের কথা ভাবছেন, তারা এই ১০ দিনের মধ্যে পরিকল্পনা সেরে ফেলুন। শরীরের দিক থেকেও সময়টি বেশ অনুকূল থাকবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের সৃজনশীলতা এবার স্বীকৃতি পাবে। অফিসে আপনার কাজের প্রশংসা হবে, সেই সঙ্গে ইনক্রিমেন্ট বা বোনাসের সুখবর মিলতে পারে। ব্যবসায়ীদের মুনাফার গ্রাফ এক ধাক্কায় অনেকটা উপরের দিকে উঠবে। প্রেমের সম্পর্কে আরও ঘনিষ্ঠতা বাড়বে। শারীরিক কোনও সমস্যা থাকলে তা থেকেও মুক্তি মেলার যোগ রয়েছে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই গোচর পকেট গরম করার সুযোগ নিয়ে আসছে। বড় কোনও পুরনো পাওনা মিটে যাওয়ায় আর্থিক দুশ্চিন্তা দূর হবে। পরিবারের সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। কোথাও দূরে ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে। নতুন কোনও সম্পত্তিতে বিনিয়োগের জন্যও সময়টি বেশ লাকি।

Advertisement

 

POST A COMMENT
Advertisement