Shukra Nakshatra Gochar: পুষ্য নক্ষত্রে শুক্রের এন্ট্রি, জুনেই খারাপ সময় ৫ রাশির, জলের মতো টাকা খসবে

শুক্র নক্ষত্র পরিবর্তন করতে চলেছে ১১ জুন। যার খারাপ প্রভাব পড়বে ৫ রাশির উপর। আসুন সেই সব রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisement
পুষ্য নক্ষত্রে শুক্রের এন্ট্রি, জুনেই খারাপ সময় ৫ রাশির, জলের মতো টাকা খসবেশুক্র গোচর ২০২৬
হাইলাইটস
  • শুক্র নক্ষত্র পরিবর্তন করতে চলেছে ১১ জুন
  • যার খারাপ প্রভাব পড়বে ৫ রাশির উপর
  • সুন সেই সব রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক

জ্যোতিষ মতে, শুক্র গ্রহ অত্যন্ত প্রভাবশালী। তাই এই গ্রহ গোচর করলে বিশেষভাবে নজর রাখা হয়। আর খারাপ খবর হল, ১১ জুন, ২০২৬ দুপুর ২টো বেজে ১১ মিনিটে শুক্র পুষ্য নক্ষত্রে প্রবেশ করছে। এই নক্ষত্রে ২৩ জুন পর্যন্ত থাকবে এই গ্রহ। আর এই নক্ষত্র পরির্তনের প্রভাবে কিছু রাশির খারাপ সময় আসছে। তাঁদের এই সময়টা অ্যালার্ট থাকতে হবে। নইলে জীবনে বড় বিপদ হয়ে যেতে পারে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন যে শুক্রের এই নক্ষত্র গোচরে কোন ৫ রাশিকে সাবধানে চলতে হবে। 

মেষ রাশি
শুক্রের এই নক্ষত্র গোচর খুব খারাপ সময় নিয়ে আসবে মেষ রাশির। আপনাদের আর্থিক স্থিতি খারাপ হবে। হাত থেকে জলের মতো খরচ হবে টাকা। পাশাপাশি এই সময় পরিশ্রম করেও খুব একটা ফল মিলবে না। এছাড়া টাকা নিয়ে চিন্তা বাড়বে। পরিবারের দুশ্চিন্তাও ঘুরবে মাথায়। 

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা এখন কাউকে টাকা ধার দেবেন না। যদি দেন, তাহলে ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম। এই সময় জমি, বাড়ি নিয়ে কোনও ডিল করবেন না। নইলে বড় ক্ষতি হতে পারে। টাকার অভাব হতে পারে। তাই সমঝে চলুন। তাহলেই পরিস্থিতি হাতের নাগালে থাকবে। 

সিংহ রাশি
শুক্রের এই নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্যও খুব খারাপ সময় নিয়ে আসবে। এই সময় বেড়ে যাবে খরচ। তাই ঋণ নেওয়ার আগে অবশ্যই সাবধান হন। অহেতুক খরচ করবেন না। এছাড়া এই সময় পরিবারেও বিবাদ হতে পারে। তাই এই বিষয়টা নিয়েও সাবধান হন। 

বৃশ্চিক রাশি
শুক্রের এই নক্ষত্র পরিবর্তনে বিপদ হতে পারে। কোনও কাজে ফেঁসে যেতে পারেন। হওয়া কাজ আটকে যেতে পারে। এই সময় টাকা ধার দিলে সেটা আর মিলবে না। তাই বুঝেশুনে ধার দিন। পাশাপাশি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে নজর রাখুন।

Advertisement

ধনু রাশি
এই নক্ষত্র পরিবর্তনে বড় কোনও বিনিয়োগ করা চলবে না। এই সময় ইনভেস্ট করলেই ফাঁসবেন। প্রচুর টাকা লস হতে পারে। এই সময় খরচ বাড়বে। স্বাস্থ্যের হাল বিগড়ে যেতে পারে।

ওই দিকে অফিসেও ঝামেলা অশান্তি হতে পারে। সহকর্মীরা লবি করতে পারেন। তাই নিজেকে নিয়ে সাবধান হন। একটু সামলে নিন। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement