শুক্র ও শনির যোগবৈদিক জ্যোতিষ অনুযায়ী, সুখ, ধন এবং বৈভবের কারক শুক্র। আর শনি হল কর্ম এবং ন্যায়ের কারক। আর এই দুই গ্রহ একটি বিশেষ স্থিতিতে এসে গুরুত্বপূর্ণ যোগ তৈরি করছে। জ্যোতিষ হিসেব অনুযায়ী, ২১ অগাস্ট ২০২৬ শুক্রবার সন্ধে ৬টা ১০ মিনিটে শুক্র এবং শনি একে অপরের ১৮০ ডিগ্রি কোণে আসছে। যার ফলে তৈরি হচ্ছে প্রতিযুতি দৃষ্টি যোগ। আর এই বিশেষ যোগে গোল্ডেন টাইম শুরু হবে ৪ রাশির। ভাগ্যের সঙ্গ পাওয়া যাবে। সাফল্য ধরা দিতে পারে।
তাই ঝটপট জেনে নিন ঠিক কোন কোন রাশির জন্য শুক্র এবং শনির যোগ ভাল সময় নিয়ে আসবে। সেই লিস্টে নিজের রাশির নাম দেখলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
সিংহ রাশি
শুক্র এবং শনির এই যোগে সিংহ রাশির জাতক এবং জাতিকা অত্যন্ত ভাল সময় কাটাতে পারবেন। গোল্ডেন টাইম শুরু হবে। পার্টনারশিপ ব্যবসায় বাম্পার উন্নতি হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। প্রেমের জীবনে এগিয়ে যাবেন।
এই সময় জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। জীবনের বহু আটকে থাকা কাজ হয়ে যাবে। সুতরাং চিন্তার কিছু নেই।
মীন রাশি
এই রাশির জন্য সেরার সেরা সময় নিয়ে আসবে প্রতিযুতি যোগ। এই সময় গোল্ডেন টাইম কাটবে। ভাগ্য সঙ্গে থাকবে। পুরনো বিনিয়োগে প্রচুর টাকা পাবেন।
শুধু তাই নয়, এই যোগের জন্য আটকে থাকা কাজ এগিয়ে যাবে। জীবনে ঝামেলা-অশান্তি থেকে মুক্তি পেতে পারেন। তাই বাম্পার সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
কর্কট রাশি
এই রাশির জন্য শুক্র ও শনির দৃষ্টি যোগ উন্নতি ডেকে আনবে। বিরাট সাফল্য পাবেন। কেরিয়ারে উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। এই সময় আর্থিক স্থিতি বদলে যাবে। টাকার অভাব থাকবে না।
শুধু তাই নয়, আটকে থাকা কাজ মিটে যাবে। জটিলতা কাটবে প্রেম জীবনে। গোল্ডেন টাইম শুধু শুরুর অপেক্ষা। সুতরাং চিন্তার কিছুই নেই।
মেষ রাশি
প্রতিযুতি দৃষ্টি যোগ অ্যাক্টিভ হতে চলেছে। আর শুক্র এবং শনির এই যোগে চাকরিতে বিরাট উন্নতি হবে ৪ রাশির। এই সময় বড় প্রোমোশন হবে। মাইনে বাড়তে পারে।
এছাড়া ঝামেলা অশান্তি মিটে যাবে। সম্পর্ক ভাল ফল নিয়ে আসবে। সব ক্ষেত্রেই এগিয়ে যাবেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগও রয়েছে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।