শুক্র বক্রী ২০২৬জ্যোতিষ শাস্ত্র মতে, শুক্র ধন, ঐশ্বর্য, বৈভব, প্রেম, সৌন্দর্য এবং জাগতিক সুখের কারক। আর এই শুভ গ্রহ ১৮ মাস পর নিজের চাল বদল করছে। এটি ৩ অক্টোবর বক্রী চাল শুরু করবে। এই বক্রী দশা ১৪ নভেম্বর পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। আর শুক্রের এই বক্রী চাল বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ৪ রাশির জন্য। এক্ষেত্রে অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। হুট করে আর্থিক লাভ হবে। সেই সঙ্গে জীবনে আসবে সুখ। চাকরি ও ব্যবসায় এগিয়ে যাবেন।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ৩ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত শুক্রের বক্রী চাল কোন কোন রাশির জীবন বদলে দেবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে দারুণ সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি হলেন শুক্র। এই গ্রহের বক্রী চাল বিশেষ রূপে শক্তিশালী হতে চলেছে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। যেই টাকা ফেরত পাচ্ছিলেন না, সেটাও পেয়ে যাবেন। নতুন গাড়ি বা বাইক কেনার যোগও রয়েছে। সেই সঙ্গে স্যালারি বাড়তে পারে। টাকার অভাব দূর হবে। মিলবে প্রচুর অর্থ। এই সময় জীবনে ধরা দেবে সুখ। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না।
মিথুন রাশি
এই রাশির জন্যও শুক্রের উল্টো চাল সেরা সময় নিয়ে আসবে। জীবনে ধরা দেবে সুখ। ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, এই সময় চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। এছাড়া ব্যবসাও বড় হতে পারে। এই যোগে টাকার অভাব মিটে যাবে। আত্মবিশ্বাস বাড়বে।
তুলা রাশি
শুক্রের এই বিশেষ যোগে তুলা রাশিরও গোল্ডেন টাইম শুরু হবে। মিটে যাবে অভাব। চাকরিতে উন্নতি পাকা। প্রোমোশনের বিরাট যোগ রয়েছে। এছাড়া ব্যবসাতেও এগিয়ে যাবেন। নতুন প্রোজেক্ট পেতে পারেন। শুধু তাই নয়, এই সময় দাম্পত্য জীবনে ভাল সময় আসবে। লাভ লাইফ নতুন টার্ন নেবে। তাই চিন্তার কিছুই নেই।
মকর রাশি
বক্রী হচ্ছেন শুক্র। যার ফলে জমি, বাড়ি কিনতে পারেন মকর রাশির জাতক এবং জাতিকারা। এই সময় কাজের জায়গায় সিনিয়র আধিকারিকদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হবে। এছাড়া আর্থিক স্থিতি বদলে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। টাকার অভাব থাকবে না। জীবনে সুখ দেখা পাবেন। সকলকে সঙ্গে নিয়ে হাসিখুশি জীবন কাটাতে পারবেন।
শুক্রের বক্রী চালের সময় শুভ ফল বৃদ্ধি করবেন কীভাবে?
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।