মে মাসে গঠিত হচ্ছে ৬টি রাজযোগ, কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে?

মে মাসে একাধিক রাজযোগ গঠিত হচ্ছে, জ্যোতিষশাস্ত্র মতে এই রাজযোগ বিভিন্ন রাশির উপর নানা ধরনের প্রভাব ফেলতে চলেছে। এই যোগগুলির প্রভাব ১২টি রাশির সকলের জীবনে, বিশেষ করে তাদের আর্থিক অবস্থা এবং কর্মজীবনে পড়বে।

Advertisement
মে মাসে গঠিত হচ্ছে ৬টি রাজযোগ, কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে?কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে?
হাইলাইটস
  • এই রাজযোগ বিভিন্ন রাশির উপর নানা ধরনের প্রভাব ফেলতে চলেছে।
  • এই যোগগুলির প্রভাব ১২টি রাশির উপরেই পড়বে।
  • আপনার রাশিতে কোন যোগের কী প্রভাব? জেনে নিন

আজ বাদে কাল শুরু হচ্ছে মে মাস। আর এই মে মাসে একাধিক রাজযোগ গঠিত হচ্ছে, জ্যোতিষশাস্ত্র মতে এই রাজযোগ বিভিন্ন রাশির উপর নানা ধরনের প্রভাব ফেলতে চলেছে। এই যোগগুলির প্রভাব ১২টি রাশির সকলের জীবনে, বিশেষ করে তাদের আর্থিক অবস্থা এবং কর্মজীবনে পড়বে। জ্যোতিষীরা জানাচ্ছেন, এই মাসে রুচক, বুধাদিত্য, গজকেশরী, মালব্য, ভদ্রা এবং লক্ষ্মী নারায়ণের মতো প্রভাবশালী রাজযোগের সৃষ্টি হবে, যা অনেকের জন্য নতুন সুযোগ এবং সুবিধা বয়ে আনতে পারে।

২০২৬ সালের মে মাসে কোন কোন রাজযোগ গঠিত হবে?

  • - ১১ মে, মঙ্গল তার নিজস্ব রাশি মেষে প্রবেশ করবে, যার ফলে রুচক রাজযোগ সৃষ্টি হবে।
  • - সূর্য ও বুধের সংযোগে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হবে।
  • - চন্দ্র ও বৃহস্পতির সংযোগে গজকেশরী রাজযোগ সৃষ্টি হবে।
  • - মালব্য রাজযোগ ১৪ মে পর্যন্ত কার্যকর থাকবে।
  • - ২৯ মে, বুধ তার নিজস্ব রাশিতে প্রবেশ করে ভদ্র রাজযোগ সৃষ্টি করবে।
  • - একই দিনে অর্থাৎ ২৯ মে বুধ ও শুক্রের মিলনে লক্ষ্মী নারায়ণ রাজযোগও সৃষ্টি হবে।

এই সমস্ত যোগের পাশাপাশি সূর্য, মঙ্গল, শুক্র এবং বুধের গোচরও মে মাসকে আরও স্পেশাল করে তুলেছে। এরফলে কোন কোন রাশির উপর কী প্রভাব পড়তে চলছে? বুঝে নেওয়া যাক

মেষ রাশি

এই মাসটি মেষ রাশির জন্য আর্থিকভাবে ভালো হতে পারে। কর্মজীবন ও ব্যবসায় উন্নতি ঘটবে। নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ থেকে লাভ হতে পারে, তবে হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকারা ধীরে ধীরে আর্থিক উন্নতি দেখতে পারেন। বিচক্ষণ বিনিয়োগ ভবিষ্যতে ভালো মুনাফা দেবে। তবে, যে কোনও তাড়াহুড়োর সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে।

মিথুন রাশি

বিনিয়োগ এবং ব্যবসার ক্ষেত্রে মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এটি একটি শুভ সময়। আপনাদের নতুন চুক্তি হতে পারে। যারা ডিজিটাল এবং সেলসের কাজের সঙ্গে জড়িত, তারা বিশেষভাবে লাভবান হতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশির জন্য এই মাসটি ব্যালেন্সের মাস। আয়ের পাশাপাশি ব্যয়ও বাড়তে পারে। আপনার কর্মজীবনে নতুন দায়িত্ব আসতে পারে এবং বৈদেশিক বিষয়ে লাভের লক্ষণ রয়েছে।

সিংহ রাশি

এই মাসে সিংহ রাশির জাতক-জাতিকারা আর্থিক বিনিয়োগের সুযোগ পেতে পারেন। বড় বড় বিনিয়োগ ও নতুন ব্যবসায়িক পরিকল্পনা সফল হতে পারে। পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আয়ের নতুন পথ খুলে যেতে পারে।

Advertisement

কন্যা রাশি

কর্মজীবন ও আর্থিক অবস্থা, উভয় দিক থেকেই কন্যারাশির জাতক-জাতিকাদের জন্য এটা ভালো সময়। আপনার চিন্তাভাবনা ও পরিকল্পনা শক্তিশালী থাকবে, যা আপনাকে বিচক্ষণ বিনিয়োগ করতে সাহায্য করবে। পদোন্নতি বা নতুন কোনও সুযোগ আসার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি

এই মাসে তুলা রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। বিদেশি সংস্থা বা অনলাইন কাজ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ লাভজনক হবে।

বৃশ্চিক রাশি

এই সময়টি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য অপ্রত্যাশিত আর্থিক লাভ বয়ে আনতে পারে। যারা গবেষণা বা প্রযুক্তিগত ক্ষেত্রে কর্মরত, তারা লাভবান হতে পারেন। তবে, ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে ভেবে দেখুন।

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকারা পার্টনারশিপ ও নেটওয়ার্কিং থেকে উপকৃত হবেন। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। বিনিয়োগে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকারা এই মাসে নিজেদের কঠোর পরিশ্রমের ফল পাওয়ার আশা করতে পারেন। কাজের চাপ বাড়বে, তবে আয়ও বৃদ্ধি পাবে। ধীরগতির বিনিয়োগ থেকে লাভ হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি সৃজনশীল এবং ডিজিটাল ক্ষেত্রে সাফল্য বয়ে আনতে পারে। শেয়ার বাজার বা ট্রেডিংয়ে বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করলে লাভের যোগ রয়েছে।

মীন রাশি

এই মাসটি মীন রাশির জন্য নিরাপদ বিনিয়োগের সময়। সম্পত্তি বা পারিবারিক ব্যবসা থেকে লাভ হতে পারে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো।


 

POST A COMMENT
Advertisement