Solar Eclipse Rashifal: ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ, চাঁদের ডবল গোচর, চাপ বাড়তে পারে চার রাশির জীবনে

Solar Eclipse Rashifal: ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে বিকেল ৩টা ২৬ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে। একই দিনে সকাল ৯টা ৫ মিনিটে চাঁদ প্রবেশ করবে শনির অধীন কুম্ভ রাশিতে এবং রাত ৯টা ১৫ মিনিটে শতভিষা নক্ষত্রে। জ্যোতিষীদের মতে, এই দ্বৈত পরিবর্তন চারটি রাশির জাতকদের জন্য কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।

Advertisement
১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ, চাঁদের ডবল গোচর, চাপ বাড়তে পারে চার রাশির জীবনেSurya Grahan 2025

Solar Eclipse Rashifal: চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি ২০২৬। জ্যোতিষ শাস্ত্র মতে, এই গ্রহণ শুধু আকাশীয় ঘটনাই নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে চাঁদের রাশি ও নক্ষত্র পরিবর্তনও। ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে বিকেল ৩টা ২৬ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে। একই দিনে সকাল ৯টা ৫ মিনিটে চাঁদ প্রবেশ করবে শনির অধীন কুম্ভ রাশিতে এবং রাত ৯টা ১৫ মিনিটে শতভিষা নক্ষত্রে। জ্যোতিষীদের মতে, এই দ্বৈত পরিবর্তন চারটি রাশির জাতকদের জন্য কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।

মেষ রাশি
চাঁদের রাশি ও নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জাতকদের জীবনে অস্থিরতা বাড়াতে পারে। কাজের জায়গায় চাপ বাড়বে, পরিকল্পনা ভেস্তে যেতে পারে। মানসিক উদ্বেগ ও স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। বিবাহিত জীবনে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কেও তিক্ততা বাড়তে পারে। পরিবারের কারও শারীরিক অসুস্থতা চিন্তার কারণ হতে পারে।

কর্কট রাশি
কর্কট রাশির ক্ষেত্রে চাঁদের ডবল গোচর মানসিক ও শারীরিক ক্লান্তি ডেকে আনতে পারে। আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং হীনমন্যতা গ্রাস করতে পারে। পিতা-মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি। আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, মাথা ঠান্ডা রাখতে ধ্যান বা প্রার্থনা উপকারী হতে পারে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য এই সময় অতিরিক্ত পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে। পরিবারে মতবিরোধ বাড়তে পারে। অর্থনৈতিক বিষয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বড় অঙ্কের লেনদেন বা বিনিয়োগ আপাতত স্থগিত রাখাই ভালো। যে কোনও সিদ্ধান্ত ভেবে-চিন্তে নেওয়া উচিত।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য চাঁদের রাশি পরিবর্তন কিছুটা চ্যালেঞ্জিং সময় আনতে পারে। দাম্পত্য জীবনে তর্ক-বিতর্ক এড়িয়ে চলা প্রয়োজন। পেটের সমস্যা বা হালকা শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আর্থিক উন্নতির সম্ভাবনা কম, তাই কাউকে বড় অঙ্কের টাকা ধার না দেওয়াই বুদ্ধিমানের কাজ। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের প্রতিও নজর রাখতে হবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement