2 December থেকে বুধাদিত্য রাজযোগে কেরিয়ারে Lucky 4 রাশি, পড়ুন Sun Mercury Money Horoscope

বর্তমানে তুলা রাশিতে অবস্থান করছে বুধ। তবে ডিসেম্বর মাসের শুরুতেই রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। সেখানে আগে থেকেই অবস্থান করছে সূর্য।

Advertisement
2 December থেকে বুধাদিত্য রাজযোগে কেরিয়ারে Lucky 4 রাশি, পড়ুন Sun Mercury Money Horoscope বুধাদিত্য রাজযোগে লাকি ৪ রাশি
হাইলাইটস
  • ডিসেম্বরের শুরুতেই বুধাদিত্য রাজযোগ।
  • ভাগ্য খুলতে পারে ৪ রাশির।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধ হল গ্রহদের রাজকুমার। বুদ্ধি, কথা বলার দক্ষতা, ব্যবসা, শিক্ষা এবং যুক্তির কারক গ্রহ। তাই বুধের অবস্থানের উপর নির্ভর করে ব্যক্তির সমৃদ্ধি। ডিসেম্বরের শুরুতেই সূর্য ও বুধের সংযোগে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। পঞ্জিকা অনুযায়ী, গ্রহদের রাজকুমার বুধ। আগামী ২ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ২০২৬ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে বুধ। ২ ডিসেম্বর বুধ ও সূর্যের সংযোগে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। ১৬ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে সূর্য। সেই অনুযায়ী, ১৬ ডিসেম্বর পর্যন্ত থাকবে বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগের প্রভাবে ৪ রাশির জাতক ও জাতিকারা দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে সাফল্য পাবেন। পাশাপাশি পদমর্যাদা, প্রতিষ্ঠা এবং সম্মানও বাড়তে পারে।

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বুধাদিত্য রাজযোগ লাভজনক। জীবনের একাধিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা। চাকরিজীবীদের জন্য এই সময়টা অনুকূল। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা ও যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। বড় কোনও দায়িত্বও পেতে পারেন। ব্যবসায়াীরা নতুন পরিকল্পনার মাধ্যমে লাভের মুখ দেখতে পারেন। ধীরে ধীরে আর্থিক পরিস্থিতিরও উন্নতি হবে। তবে অর্থ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না।

কর্কট রাশি: আপনার জন্যও শুভ ফল দেবে বুধাদিত্য রাজযোগ। জীবনের বিভিন্ন ক্ষেত্রে লাভের সম্ভাবনা। সময়টা ভাল কাটবে। কাজে মনোযোগ বাড়বে। চাকরিজীবীদের পদোন্নতির যোগ। এর পাশাপাশি বেতন বৃদ্ধি হতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন।

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। বাড়বে সাহসও। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন, তাঁরাও সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন যোগাযোগের মাধ্যমে লাভবান হবেন। কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হওয়ার সম্ভাবনা। ভাল সময় কাটবে। কেরিয়ারে নতুন দিশা পাবেন।

মীন রাশি: জাতকদের ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা। বুধাদিত্য রাজযোগের প্রভাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হতে পারে। চাকরির পাশাপাশি ব্যবসাতেও নতুন সুযোগ আসবে। কাজের প্রতি আগ্রহ বাড়বে। গুরুত্বপূর্ণ কাজের সাফল্য পাওয়ার যোগ। দীর্ঘদিনের ইচ্ছাপূরণ হতে পারে।

Advertisement

POST A COMMENT
Advertisement