Surya Gochar 2026: পুষ্য নক্ষত্রে সূর্যের গোচর, ৩ রাশির সম্পর্কে ভুল বোঝাবুঝি, বাড়বে খরচ

সূত্রের নক্ষত্র পরিবর্তন জ্যোতিষের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এর প্রভাব সব ১২টি রাশির উপর পড়লেও, আগামী ১৩ দিন বিশেষ করে ৩টি রাশির জাতকদের জীবনে নানা ধরনের চ্যালেঞ্জ ও বাধা দেখা দিতে পারে। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

Advertisement
পুষ্য নক্ষত্রে সূর্যের গোচর, ৩ রাশির সম্পর্কে ভুল বোঝাবুঝি, বাড়বে খরচ সূর্য গোচর ২০২৬
হাইলাইটস
  • সূত্রের নক্ষত্র পরিবর্তন জ্যোতিষের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ
  • আগামী ১৩ দিন ৩টি রাশির জাতকদের জীবনে প্রভাব
  • কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সোমবার, ২০ জুলাই সূর্য পুষ্য নক্ষত্রে গোচর করছে। সূর্যের এই নক্ষত্র পরিবর্তন জ্যোতিষের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এর প্রভাব সব ১২টি রাশির উপর পড়লেও, আগামী ১৩ দিন বিশেষ করে ৩টি রাশির জাতকদের জীবনে নানা ধরনের চ্যালেঞ্জ ও বাধা দেখা দিতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে।

জ্যোতিষীদের মতে, এই সময়ে কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পূর্ণ করতে সমস্যা কিংবা অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিকেও কিছুটা চাপ তৈরি হতে পারে। হঠাৎ করে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়া, পুরনো কোনও আর্থিক সমস্যার পুনরাবৃত্তি বা প্রত্যাশিত অর্থ হাতে না পাওয়ার মতো পরিস্থিতি দেখা দিতে পারে। তাই এই সময় বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ বলে মনে করা হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে এই প্রভাব পড়বে? 

মেষ রাশি: কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়তে পারেন। অপ্রয়োজনীয় খরচও বাড়তে পারে।

বৃশ্চিক রাশি: পরিবারে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। ব্যবসা বা চাকরিতে পরিকল্পনা অনুযায়ী কাজ এগোতে কিছু বাধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

মকর রাশি: এই সময়ে আর্থিক বিষয় নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন হতে পারে। হঠাৎ কোনও খরচ সামনে আসতে পারে। স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি বা মানসিক অবসাদ দেখা দিতে পারে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত এই তথ্য জ্যোতিষশাস্ত্র ও প্রচলিত বিশ্বাসের ভিত্তিতে তৈরি। এটি কোনও সম্পাদকীয় মতামত, বৈজ্ঞানিক বিশ্লেষণ বা নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।

Advertisement

 

POST A COMMENT
Advertisement