Surya Nakshatra Gochar May 11 Rashi: সূর্যের রাজকীয় চাল, ১১ মে থেকে কপাল খুলছে এই ৪ রাশির, ভাগ্যের নানা রাস্তা খুলবে

Surya Nakshatra Gochar May 11 Rashi: আগামী ১১ মে, সোমবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে সূর্যের এই নক্ষত্র বদল ঘটবে। ২৫ মে পর্যন্ত টানা ১৫ দিন সূর্যদেব কৃত্তিকায় অবস্থান করে আশীর্বাদ ঢালবেন বিশেষ চারটি রাশির ওপর। কার কার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এই সময়ে? দেখে নিন একনজরে।

Advertisement
সূর্যের রাজকীয় চাল, ১১ মে থেকে কপাল খুলছে এই ৪ রাশির, ভাগ্যের নানা রাস্তা খুলবেসূর্যের গোচর রাশিফল

Surya Nakshatra Gochar May 11 Rashi: বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্য মানেই তেজ, সাহস আর সাফল্যের শিখর। সেই গ্রহরাজই এবার পা রাখছেন নিজের প্রিয় নক্ষত্র কৃত্তিকায়। আগামী ১১ মে, সোমবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে সূর্যের এই নক্ষত্র বদল ঘটবে। ২৫ মে পর্যন্ত টানা ১৫ দিন সূর্যদেব কৃত্তিকায় অবস্থান করে আশীর্বাদ ঢালবেন বিশেষ চারটি রাশির ওপর। কার কার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এই সময়ে? দেখে নিন একনজরে।

কর্কট রাশি
সূর্যের এই গোচর কর্কট রাশির জাতকদের জন্য বসন্তের বাতাসের মতো। আপনার আত্মবিশ্বাস আকাশ ছোঁবে, ফলে কেরিয়ারে আসবে দ্রুত উন্নতি। অফিসে নেতৃত্বের সুযোগ আসতে পারে আপনার হাতে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত লাভদায়ক। মন থাকবে ফুরফুরে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টা যেন সোনার কাঠি ছোঁয়ানো। ভাগ্যের জোরে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে আপনার দোরগোড়ায়। এতদিন ধরে করা কঠোর পরিশ্রমের মিষ্টি ফল পাবেন এবার। শুধু তাই নয়, পড়াশোনায় বড় সাফল্যের পাশাপাশি বিদেশ ভ্রমণের যোগও রয়েছে প্রবল। সমাজে বাড়বে মান-সম্মান।

বৃশ্চিক রাশি
আটকে থাকা কাজ এবার ঝড়ের গতিতে এগোবে। সৃজনশীল কাজে আপনার নাম ডাক হবে। পারিবারিক বিবাদ মিটে গিয়ে ফিরবে সুখ-শান্তি। প্রেমের জীবনেও বইবে খুশির হাওয়া। অফিসের পরিবেশ আপনার অনুকূলে থাকবে এবং নতুন নতুন কাজের সুযোগ তৈরি হবে।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য সময়টা পকেট ভরার। একাধিক উৎস থেকে অর্থ উপার্জনের পথ খুলবে। আটকে থাকা বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও প্রবল। বন্ধুদের থেকে সবরকম সাহায্য পাবেন। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় আপনার সামাজিক প্রতিপত্তি এক লাফে অনেকটা বাড়িয়ে দেবে।

 

POST A COMMENT
Advertisement