Rahu Sun Conjunction 2026: সূর্য গ্রহণের মধ্যেও সৌভাগ্যের রাস্তা খুলতে পারে চার রাশির

Rahu Sun Conjunction 2026: আগামী ১৯ ফেব্রুয়ারি সন্ধে ৬টা ৩৯ মিনিটে সূর্য শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। জ্যোতিষ গণনা বলছে, গ্রহণের অন্ধকারেও ভাগ্য চমকাবে ৪ রাশির। জেনে নিন এই তালিকায় কারা আছেন।

Advertisement
সূর্য গ্রহণের মধ্যেও সৌভাগ্যের রাস্তা খুলতে পারে চার রাশিরসূর্য-রাহুর যূতিতে কোন কোন রাশির আর্থিক লাভ

Rahu Sun Conjunction 2026: আগামী ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে সূর্য প্রবেশ করতে চলেছে শতভিষা নক্ষত্রে। জ্যোতিষ মতে, শতভিষা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু। রাহু ও সূর্য পরস্পরের প্রতিদ্বন্দ্বী গ্রহ হিসেবে বিবেচিত। এই দুই শক্তির সংযোগে গ্রহণ যোগের পরিস্থিতি তৈরি হলেও, কিছু রাশির জন্য সময়টি শুভ ফল বয়ে আনতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা। বিশেষ করে চারটি রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে।

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্য। ফলে সূর্যের এই গোচর সিংহ রাশির জাতকদের জন্য লাভজনক হতে পারে। এই সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। বিদেশে কাজের সুযোগও মিলতে পারে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়তে পারে এই সময়ে। ইতিবাচক মনোভাব ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। পুরনো বিনিয়োগ থেকেও সুফল আসার সম্ভাবনা রয়েছে। নতুন ও বড় চাকরির প্রস্তাব পাওয়ার যোগ তৈরি হতে পারে।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি পেতে পারে এবং সম্পদের পরিমাণ বাড়তে পারে। কর্মক্ষেত্রে প্রভাব ও মর্যাদা বৃদ্ধি পাবে। একাধিক উৎস থেকে অর্থাগমের সম্ভাবনা রয়েছে। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগও মজবুত হতে পারে।

মীন রাশি
মীন রাশির জাতকদের দীর্ঘদিনের ইচ্ছাপূরণ হতে পারে। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং আত্মবিশ্বাস বাড়বে। নতুন বাড়ি বা জমি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কর্মজীবনে নতুন দিশা আসার সম্ভাবনা রয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও দৃঢ় হবে। তবে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফল ভিন্ন হতে পারে।

 

POST A COMMENT
Advertisement