Sun Blessing Rashifal: সূর্যদেবের আশীর্বাদে ভাগ্যবদল পাঁচ রাশির, কাল অর্থ ও যশের জোয়ারে ভাসবেন কারা?

২২ মার্চ ২০২৬, রবিবার তেমনই এক মাহাত্ম্যপূর্ণ দিন হতে চলেছে। কাল চন্দ্র মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে গোচর করবে। একই সঙ্গে আকাশজুড়ে থাকবে বৈধৃতি ও বিষকুম্ভ যোগের প্রভাব।

Advertisement
সূর্যদেবের আশীর্বাদে ভাগ্যবদল পাঁচ রাশির, কাল অর্থ ও যশের জোয়ারে ভাসবেন কারা?সূর্য রাশিফল

সময় আর স্রোত কারও জন্য অপেক্ষা করে না ঠিকই, কিন্তু গ্রহের ফেরে সময় কখনও কখনও মানুষের হাতের মুঠোয় চলে আসে। জ্যোতিষ গণনা বলছে, আগামীকাল ২২ মার্চ ২০২৬, রবিবার তেমনই এক মাহাত্ম্যপূর্ণ দিন হতে চলেছে। কাল চন্দ্র মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে গোচর করবে। একই সঙ্গে আকাশজুড়ে থাকবে বৈধৃতি ও বিষকুম্ভ যোগের প্রভাব। ভরনী ও কৃত্তিকা নক্ষত্রের এই ত্রিবেণী সঙ্গমে সূর্যদেবের আশীর্বাদ ঝরবে নির্দিষ্ট পাঁচটি রাশির ওপর। ছুটির দিনে এই সৌভাগ্যের পরশ কার জীবনে কতটা পরিবর্তন আনবে, তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা।

বৃষ রাশি
আগামীকাল রোহিনী নক্ষত্রের শুভ প্রভাবে বৃষ রাশির জাতকদের জন্য দিনটি আক্ষরিক অর্থেই লাভজনক। বিশেষ করে যাঁরা বিদেশে চাকরির স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য কাল খুলে যেতে পারে সাফল্যের নতুন দরজা। কর্মক্ষেত্রে নিজের প্রভাব বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদেরও অনায়াসেই টেক্কা দিতে পারবেন এঁরা।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য বিষকুম্ভ যোগ নিয়ে আসছে আনন্দ ও সমৃদ্ধি। পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর পাশাপাশি আর্থিক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে পকেট ভারী হতে পারে মিথুন রাশির জাতকদের। নতুন কোনও কাজে হাত দেওয়ার জন্য কালকের দিনটি অত্যন্ত শুভ।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য বৈধৃতি যোগের প্রভাব হবে সুদূরপ্রসারী। সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির পাশাপাশি নতুন চাকরির যোগ রয়েছে এই রাশির জাতকদের। নিজের ব্যবসা শুরু করতে চাইলেও কালকের দিনটি সহায়ক হবে। পাশাপাশি

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকরাও সূর্যদেবের কৃপায় অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগ পাবেন। ব্যবসায়িক সমস্যা মিটে যাওয়ার পাশাপাশি বন্ধুদের সাহায্যে নতুন কোনও বড় প্রজেক্টে সাফল্যের মুখ দেখবেন তাঁরা। এমনকি রবি যোগের প্রভাবে স্থাবর সম্পত্তি কেনার স্বপ্নও পূরণ হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের।

কুম্ভ রাশি
ভাগ্যলক্ষ্মী সহায় হতে চলেছেন কুম্ভ রাশির জাতকদের ওপরও। আগামীকাল এঁদের জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল। বকেয়া টাকা আদায় হওয়ার ফলে ব্যাঙ্ক ব্যালেন্স এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। বাড়ির বড়দের আশীর্বাদে পারিবারিক শান্তিতে কাটবে দিনটি।

Advertisement

জ্যোতিষবিদদের মতে, রবিবারের এই বিশেষ সংযোগে সূর্যদেবকে জল অর্পণ করলে সাফল্যের এই ধারা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। ফলে বোঝাই যাচ্ছে, কালকের রবিবাসরীয় সকালটি অনেকের জন্যই নিয়ে আসছে নতুন এক সোনালী ভোরের প্রতিশ্রুতি।

 

POST A COMMENT
Advertisement