Budhaditya Rajyog 2026: আজ থেকে অ্যাক্টিভ সূর্য বুধের বুধাদিত্য রাজযোগ, ৫ রাশির গোল্ডেন টাইম শুরু

আজ ১৫ মে, শুক্রবার। আর এই দিনটি জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এই দিনই ২ গুরুত্বপূর্ণ গ্রহ সূর্য এবং বুধ বৃষ রাশিতে গোচর করছে। যার ফলে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। আর এবারের বুধাদিত্য রাজযোগ অত্যন্ত দুর্লভ। কারণ, একই দিনে দুই গ্রহ একই রাশিতে এন্ট্রি নিচ্ছে। যার ফলে কিছু রাশির জীবনে ভাল সময় শুরু হতে চলেছে।

Advertisement
আজ থেকে অ্যাক্টিভ সূর্য বুধের বুধাদিত্য রাজযোগ, ৫ রাশির গোল্ডেন টাইম শুরুবুধাদিত্য রাজযোগ
হাইলাইটস
  • আজ ১৫ মে, শুক্রবার
  • এই দিনটি জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ
  • এই দিনই ২ গুরুত্বপূর্ণ গ্রহ সূর্য এবং বুধ বৃষ রাশিতে গোচর করছে

আজ ১৫ মে, শুক্রবার। আর এই দিনটি জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এই দিনই ২ গুরুত্বপূর্ণ গ্রহ সূর্য এবং বুধ বৃষ রাশিতে গোচর করছে। যার ফলে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। আর এবারের বুধাদিত্য রাজযোগ অত্যন্ত দুর্লভ। কারণ, একই দিনে দুই গ্রহ একই রাশিতে এন্ট্রি নিচ্ছে। যার ফলে কিছু রাশির জীবনে ভাল সময় শুরু হতে চলেছে। 

১৫ দিন বাম্পার লাভ
আজ তৈরি হচ্ছে এই রাজযোগ। আর এই যোগের প্রভাব মিলব ২৯ মে পর্যন্ত। তারপর বুধ মিথুন রাশিতে গোচর করবে। ভেঙে যাবে এই গোচর। তবে এই ১৫ দিন ৫ রাশির জন্য খুব সময় কাটবে। ভাগ্যের সঙ্গ পাবেন এই ৫ রাশির জাতক এবং জাতিকারা। তাই দ্রুত সেই সব রাশি সম্পর্কে জেনে নিন। 

বৃষ রাশি
এই রাশিতেই হচ্ছে সূর্য এবং বুধের গোচর। তাই এই রাশির জাতক এবং জাতিকারা খুব ভাল সময় কাটাবেন। আপনাদের নতুন ঘরবাড়ি কেনার যোগ রয়েছে। কিনতে পারেন গাড়ি। পাশাপাশি পুরনো বিনিয়োগে বাম্পার রিটার্ন পেতে পারেন। এই সময় ঘরে খুশির আবহাওয়া বিরাজ করবে। স্ট্রেস দূব হবে। সবাই মিলেমিশে কাটাতে পারবেন। তাই চিন্তার কিছু নেই। 

মিথুন রাশি
সূর্য এবং বুধের গোচর মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্যও ভাল সময় নিয়ে আসবে। আর্থিক স্থিতি বদলে যাবে। সব প্ল্যান এবার কাজে দেবে। অনেক দিন ধরে আটক থাকা কাজ এবার হয়ে যাবে। পরিবারে প্রেম এবং ভালোবাসার আবহাওয়া থাকবে। সবার স্বাস্থ্যও ভাল থাকবে। 

তুলা রাশি
এই রাশির জন্যও সময়টা দারুণ কাটবে। সূর্য এবং বুধের গোচরের ফলে কেরিয়ারে বিরাট উন্নতির আশা রয়েছে। হতে পারে প্রোমোশন। মাইনে বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন ডিল পেতে পারেন। সিঙ্গল জাতকেরা নতুন পার্টনার পেতে পারেন। পাশাপাশি পরিবারের ঝামেলা অশান্তিও মিটে যাবে। 

ধনু রাশি
বুধাদিত্য রাজযোগে এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটাবেন। আপনাদের চাকরি হতে পারে। অনেক দিন ধরে যাঁরা কাজ খুঁজছিলেন, এবার পেয়ে যাবেন। নতুন কাজ শুরু করতে পারেন। এই সময় শত্রুকে সহজেই হারিয়ে দেবেন। বন্ধু এবং আত্মীয়রা পাশে থাকবেন। তাই এবার দুশ্চিন্তা ছাড়ুন। ভাল সময় কাটান। 

Advertisement

মীন রাশি 
আপনাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। যার ফলে সমাজে সম্মান বাড়বে। সকলে আপনাদের উপর ভরসা করবেন। শুধু তাই নয়, কেরিয়ারে এগিয়ে যাবেন। বস পাশে থাকবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। এই সময় আর্থিক সমস্যা মিটে যাবে। নতুন গাড়ি বা প্রপার্টি কিনতে পারেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। বড়রা ভালোবাসবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।

 
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

POST A COMMENT
Advertisement