সূর্য বুধ যুতি দৃষ্টি যোগ ২০২৬বৈদিক জ্যোতিষ মতে, সূর্য এবং বুধের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। সূর্য হল রাজা। আর বুধ রাজকুমার। এই দুই মিলে কোনও যোগ তৈরি করলে তার প্রভাব সব রাশির উপরই পড়ে। আর এমনই একটা যোগ তৈরি হতে চলেছে ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার। ওই দিন সকাল ৭টা বেজে ৫২ মিনিটে সূর্য এবং বুধ শূন্য ডিগ্রিতে এসে যুতি দৃষ্টি তৈরি করতে চলেছে। এই যোগের প্রভাব ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত থাকবে।
মাথায় রাতে হবে, সূর্য এবং বুধের যুতি দৃষ্টি যোগের জন্য ৪ রাশির জীবন বদলে যাবে। তাদের কেরিয়ারে ভাল খবর আসবে। তাই আর সময় নষ্ট না করে সেই ৪ রাশি সম্পর্কে জেনে নিন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকের জন্য সূর্য এবং বুধের যুতি দৃষ্টি যোগ শুভ সময় নিয়ে আসবে। মে মাসে কাজের জায়গায় সাফল্য পিছু নেবে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা। শুধু তাই নয়, প্রেমের সম্পর্কে গভীরতা আসবে। আপনাদের সম্মান বাড়বে। পাশাপাশি পড়ুয়ারাও ভাল সময় কাটাবেন। এবার বড় কোনও পরীক্ষা ক্র্যাক করা সম্ভব হবে।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারও সূর্য এবং বুধের বিশেষ প্রভাব পাবেন। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। সমাজে সম্মান পাবেন। ব্যবসায় বড় ডিল পেতে পারেন। প্রেমের সম্পর্ক আরও বেশি মজবুত হবে। আর্থিক পরিস্থিতি ফিরবে। বিনিয়োগে লাভ মিলবে। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং সিংহ রাশির জাতকেরা ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
কন্যা রাশি
সূর্য বুধের এই যোগে বিশেষ সময় কাটাতে পারবেন কন্যা রাশির জাতকেরা। ব্যবসার ক্ষেত্রে ভাল ফল পাবেন। সম্মান বাড়বে। বুদ্ধির প্রশংসা করবেন অনেকেই। আর্থিক লাভ হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে।
এই সময় সামাজিক জীবনেও জাতকেরা সক্রিয় থাকতে পারবেন। প্রেম জীবনে সুখ বাড়বে। তাই চিন্তার কারণ নেই।
তুলা রাশি
এই যোগ তুলা রাশির জন্যও সেরার সেরা। আপনারা ভাল সময় কাটাবেন। এই সময় মিলতে পারে প্রোমোশন। পাশাপাশি ব্যবসায় আর্থিক লাভ হবে। শুধু তাই নয়, দাম্পত্য জীবনে সুখ আসবে। মিটে যাবে সব ভুল বোঝাবুঝি। জাতক এবং জাতিকাদের জীবনে সুখ আসবে। আপনারা নিজ নিজ কর্মক্ষেত্রে সফল হবেন। শুধু তাই নয়, এই সময় বিনিয়োগে লাভ মিলবে। মন শান্ত থাকবে। তাই চিন্তার কোনও কারণ নেই।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।