Surya Chandra Vaidhriti Yog 2026: ১৭ অগাস্ট সূর্য ও চন্দ্রের বৈধৃতি যোগ, ৪ রাশির টাকার কষ্ট শেষ, কাটবে বাধা

১৭ অগাস্ট তৈরি হচ্ছে সূর্য ও চন্দ্রের বৈধৃতি যোগ। যার ফলে ভাগ্যের সঙ্গ পাবে ৪ রাশি। মিটে যাবে টাকার অভাব। সেই সঙ্গে বাধা কাটিয়ে চলতে পারবেন জীবনে।

Advertisement
১৭ অগাস্ট সূর্য ও চন্দ্রের বৈধৃতি যোগ, ৪ রাশির টাকার কষ্ট শেষ, কাটবে বাধাসূর্য ও চন্দ্রের বৈধৃতি যোগ
হাইলাইটস
  • ১৭ অগাস্ট তৈরি হচ্ছে সূর্য ও চন্দ্রের বৈধৃতি যোগ
  • যার ফলে ভাগ্যের সঙ্গ পাবে ৪ রাশি
  • মিটে যাবে টাকার অভাব

জ্যোতিষ গণনা অনুযায়ী, সূর্য এবং চন্দ্র একে অপরের বিশেষ স্থিতিতে এলে বৈধৃতি যোগ তৈরি হয়। আর ১৭ অগাস্ট, ২০২৬ সোমবার দুপুর ১টা ৫৪ মিনিটে আবার বিশেষ স্থিতিতে আসছে সূর্য এবং চন্দ্র। যার ফলে তৈরি হবে বৈধৃতি যোগ। এই যোগের ফলে ৪ রাশির জীবনে ভাল সময় আসবে। মিটে যাবে টাকার অভাব। কোনও বাধা আটকে রাখতে পারবে না।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন কোন রাশির জন্য বৈধৃতি যোগ সেরা সময় নিয়ে আসবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মেষ রাশি
বৈধৃতি যোগ মেষ রাশির জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে। আপনাদের অর্থভাগ্য ফিরবে। টাকার অভাব দূর হবে। এই সময় বাধা কাটিয়ে আটকে থাকা কাজও হবে। চাকরি এবং ব্যবসাতেও উন্নতির যোগ। পরিবারে সুসময় আসবে। অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

কর্কট রাশি
এই রাশির জন্যও বৈধৃতি যোগ দারুণ পরিণাম নিয়ে আসবে। এই সময় আর্থিক হাল ফিরবে। টাকার অভাব থাকবে না। অনেক দিন পর ধার দেওয়া টাকা পেয়ে যাবেন। সব বাধা দূর হবে। কাজের জায়গায় উন্নতি হবে। এই সময় মন শান্ত থাকবে। পশাপাশি পরিবারে ঝামেলা এবং অশান্তি কাটিয়ে ফেলতে পারবেন।   

সিংহ রাশি
এই যোগে মালামাল হবে সিংহ রাশির জাতক এবং জাতিকারা। টাকা নিয়ে আর কোনও টেনশন করতে হবে না। আয়ের নতুন রাস্তা খুঁজে পেয়ে যেতে পারেন। বাড়তে পারে মাইনে। আপনাদের সামনে থাকা বাধা এবার সরে যাবে। এই সময় পরিবারে সুসময় আসবে। জটিলতা কেটে যাবে প্রেমের সম্পর্কে। তাই অহেতুক স্ট্রেস নেবেন না। 

ধনু রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। কোনও বাধাই আর আটকে রাখতে পারবে না। বৈধৃতি যোগে টাকা ইনকামের পথ পাবেন। সব অভাব মিটে যাবে। পরিবারের সঙ্গে সুখে-শান্তিতে জীবন কাটাতে পারবেন। এছাড়া এই সময় মানসিক শান্তি মিলবে। তাই সেরা সময় কাটানোর জন্য় তৈরি হন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

 

POST A COMMENT
Advertisement