Surya Gochar 2026: নভেম্বরে ৪ রাশি হবে মালামাল, সূর্য গোচরে জীবনে বিরাট উন্নতি

নভেম্বরের মাঝামাধি রয়েছে সূর্য গোচর। যার ফলে ৪ রাশি অত্যন্ত শুভ সময় কাটাবে। বিরাট উন্নতি হবে। সেই সঙ্গে মিটে যাবে টাকার অফার। কেরিয়ারে উন্নতিও নিশ্চিত।

Advertisement
নভেম্বরে ৪ রাশি হবে মালামাল, সূর্য গোচরে জীবনে বিরাট উন্নতি সূর্য গোচর ২০২৬
হাইলাইটস
  • নভেম্বরের মাঝামাধি রয়েছে সূর্য গোচর
  • যার ফলে ৪ রাশি অত্যন্ত শুভ সময় কাটাবে
  • সেই সঙ্গে মিটে যাবে টাকার অফার

সূর্য এখন তুলা রাশিতে রয়েছে। আর ১৬ নভেম্বর ২০২৬ সূর্য গোচর করবে বৃশ্চিক রাশিতে। তাতে বিরাট উন্নতি হবে ৪ রাশির। টাকার অভাব মিটে যাবে। ইনকামের নয়া রাস্তা খুঁজে পাবেন। সেই সঙ্গে ব্যবসা বড় হবে। ভাগ্য চমকে উঠবে। 

আসলে জ্যোতিষশাস্ত্রে, সূর্যের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি আত্মবিশ্বাস, নেতৃত্ব, শক্তি, কর্মক্ষমতা এবং সামাজিক মর্যাদার প্রতীক। তাই সূর্য গোচর করলে তার প্রভাব সব রাশির উপরই পড়ে। তবে এবারের গোচরে দারুণ লাভ হবে ৪ রাশির। আসুন সেই সকল রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সূর্য গোচরে অত্যন্ত শুভ সময় কাটাতে পারবেন। চাকরিতে বিরাট উন্নতি হবে। প্রোমোশনের সম্ভাবনাও প্রবল। সেই সঙ্গে আয়ের নতুন রাস্তা খুলে যাবে। শুধু একটু চোখ, কান খোলা রাখুন। ব্যবসায় বাড়বে বিনিয়োগ। নয়া জায়গায় দোকান খুলে ফেলতে পারেন। এই সময় পরিবারে ভাল সময় আসবে। মিটে যাবে ঝামেলা ও অশান্তি। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

সিংহ রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। বাড়বে মানসম্মান। সেই সঙ্গে আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। অফিসে বড় পোস্ট পাবেন। নিজের টিম তৈরি হবে। শুধু তাই নয়, এই সময় জটিলতা মিটে যাবে। প্রেমের সম্পর্কে ভাল সময় আসবে। পরীক্ষায় দুর্দান্ত ফল হবে। বড় কোনও চাকরি ক্র্যাক করে ফেলতেও পারেন। 

মিথুন রাশি
সামনেই রয়েছে সূর্য গোচর। তাই চিন্তার দিন শেষ মিথুন রাশির। অত্যন্ত শুভ সময় আসবে। বিনিয়োগে লাভ পাবেন। ব্যবসা বিরাট বড় হবে। নয়া প্রোজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ বাড়বে। এই সময় পরিবারে বসন্তের হাওয়া খেলে বেড়াবে। ঝগড়া ও অশান্তি হবে না। তাই দুশ্চিন্তা করবেন না। 

কুম্ভ রাশি 
সূর্যের গোচরে কালীপুজোর পরই ভাগ্য খুলে যাবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের। কাজের জায়গায় উন্নতি এবার নিশ্চিত। চাকরিতে বিরাট জায়গায় পৌঁছে যাবেন। আর্থিক সমস্যা মিটবে। আয়ের নতুন পথ খুঁজে পাবেন। 

Advertisement

এই সময় অহেতুক দুশ্চিন্তা করবেন না। বরং সুখের সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। তাতেই ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

POST A COMMENT
Advertisement