Surya Gochar 2026: ১৭ অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে সূর্য গোচর, ৪ রাশির চাকরিতে উন্নতি, ব্যবসা বড় হবে

১৭ অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে গোচর করছে সূর্য। তাতে ৪ রাশির বিরাট উন্নতি হবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। সেই সঙ্গে ব্যবসাও বাড়বে। তাই চিন্তার কিছু নেই।

Advertisement
১৭ অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে সূর্য গোচর, ৪ রাশির চাকরিতে উন্নতি, ব্যবসা বড় হবেসূর্য গোচর ২০২৬
হাইলাইটস
  • ১৭ অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে গোচর করছে সূর্য
  • তাতে ৪ রাশির বিরাট উন্নতি হবে
  • চাকরিতে পদোন্নতির সম্ভাবনা

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গ্রহের রাজা হল সূর্য। এটি আত্মা, পিতা, মান-সম্মান ও নেতৃত্বের কারক। আর ২৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করেছে সূর্য। এটি ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে। যার ফলে অত্যন্ত শুভ সময় কাটাবে ৪ রাশি। চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। সেই সঙ্গে ব্যবসাও ফুলে ফেঁপে উঠতে পারে। বৃদ্ধি পাবে ইনকাম। জীবনে এগিয়ে যাবেন। গোল্ডেন টাইম শুরু। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন সূর্য গোচরে ১৭ অক্টোবর পর্যন্ত কোন কোন রাশির ভাল সময় কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই। 

মেষ রাশি
কন্যা রাশিতে সূর্য গোচর করছে। তাতে জীবনে গোল্ডেন টাইম আসবে মেষ রাশির। এই রাশির জাতক এবং জাতিকারা চাকরিতে এগিয়ে যাবেন। বড় প্রোমোশন হতে পারে। মাইনে বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই রাশির ব্যবসা বড় হবে। নতুন বিনিয়োগ আসবে। আয় বাড়বে। জীবনে আসবে শান্তি। 

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি হল সূর্য। তাই সূর্য গোচরে সিংহ রাশির জাতক এবং জাতিকারা এগিয়ে যাবেন। চাকরিতে উন্নতির সম্ভাবনা প্রবল। নতুন কাজ পেতে পারেন। সহকর্মীরা পাশে থাকবেন। এই সময় ব্যবসাকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। বড় কোনও ব্যক্তি সাহায্য করবেন। তাই টাকা নিয়ে চিন্তা শেষ। বরং জীবনে ভাল সময় কাটাতে পারবেন। 

কন্যা রাশি
এই রাশিতেই গোচর করছে সূর্য। যার ফলে বড়সড় সমস্যার সমাধান করে ফেলবে কন্যা রাশির জাতক ও জাতিকারা। মিটে যাবে অনেক জটিলতা। ১৭ অক্টোবর পর্যন্ত গোল্ডেন টাইম কাটবে। শুধু তাই নয়, এই সময় নতুন চাকরি পেতে পারেন। হাতে আসতে পারে নয়া অফার লেটার। এছাড়া ব্যবসায় বিরাট বিনিয়োগ আসবে। সেই সঙ্গে বাড়তে পারে আয়। 

ধনু রাশি
সূর্য গোচর করছে। যার ফলে ভাগ্য বদলে যাবে ধনু রাশিরও। এই সময় টাকা নিয়ে চিন্তা শেষ হবে। আয় এক ধাক্কায় অনেকটাই বাড়বে। অফিসে বসের কাছের পাত্র হতে পারবেন। মাইনে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। মিটতে পারে জটিলতা। সম্পদ বাড়বে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। তাই দুশ্চিন্তার কিছু নেই। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 


 

 

POST A COMMENT
Advertisement