Surya Gochar 2026: কুম্ভতে সূর্য, ১৫ মার্চ পর্যন্ত চুম্বকের মতো টাকা টানবে ৪টি রাশি

Surya Gochar 2026: মাসের মাঝেই গ্রহের অবস্থান পরিবর্তন। ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করেছে।

Advertisement
কুম্ভতে সূর্য, ১৫ মার্চ পর্যন্ত চুম্বকের মতো টাকা টানবে ৪টি রাশিশুক্র, বুধ ও রাহুর সঙ্গে সূর্যের সংযোগ এবং বৃহস্পতির দৃষ্টি; সমস্ত মিলিয়ে এক বিশেষ জ্যোতিষীয় সমীকরণ তৈরি হয়েছে।
হাইলাইটস
  • মাসের মাঝেই গ্রহের অবস্থান পরিবর্তন।
  • ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করেছে।
  • আগামী ১৫ মার্চ পর্যন্ত প্রায় এক মাস এই অবস্থান বজায় থাকবে।

Surya Gochar 2026: মাসের মাঝেই গ্রহের অবস্থান পরিবর্তন। ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত প্রায় এক মাস এই অবস্থান বজায় থাকবে। এই সময়ে শুক্র, বুধ ও রাহুর সঙ্গে সূর্যের সংযোগ এবং বৃহস্পতির দৃষ্টি; সমস্ত মিলিয়ে এক বিশেষ জ্যোতিষীয় সমীকরণ তৈরি হয়েছে। জ্যোতিষীদের মতে, কুম্ভে সূর্যের অবস্থান স্বাভাবিক ফলদায়ক হলেও নিজভাবের উপর প্রভাব বিস্তারের কারণে কর্মজীবন, আর্থিক উন্নতি, স্বাস্থ্য ও পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

কোন চার রাশিতে অর্থাগমের যোগ?
মেষ:
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অর্থনৈতিক দিক থেকে ইতিবাচক। নতুন আয়ের রাস্তা খুলতে পারে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। সন্তানের দিক থেকেও সুখবর মিলতে পারে। বিনিয়োগে সচেতনতা জরুরি।

বৃষ:
বৃষ রাশির ক্ষেত্রে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক সঞ্চয় বাড়তে পারে। মানসিক স্থিতি উন্নত হবে। পরিবারে সময় কাটানোর সুযোগ মিলবে। কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখলে লাভবান হবেন।

ধনু:
ধনু রাশির জন্য এই গোচর শুভ। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। পদোন্নতি বা আয়বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় কমবে। ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। আত্মবিশ্বাস বাড়বে।

কুম্ভ:
কুম্ভ রাশিতেই সূর্যের অবস্থান হওয়ায় এই রাশির উপর প্রভাব বেশি। আর্থিক চাপ কিছুটা কমতে পারে। ঋণ সংক্রান্ত সমস্যা হালকা হবে। তবে রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। কর্মক্ষেত্রে সংযমী আচরণ সাফল্য এনে দেবে।

অন্যান্য রাশির ক্ষেত্রে কী প্রভাব?
মিথুন: অযথা উদ্বেগ বাড়তে পারে। খরচ নিয়ন্ত্রণে রাখা দরকার।
কর্কট: স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে।
সিংহ: দাম্পত্য ও সম্পর্কের ক্ষেত্রে সংযম প্রয়োজন।
কন্যা: চাকরিতে বদলি বা পরিবর্তনের সম্ভাবনা। পরিশ্রমের ফল মিলবে।
তুলা: সন্তানের পড়াশোনা বা স্বাস্থ্যের দিকে নজর দিন।
বৃশ্চিক: মাতৃস্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরি।
মকর: চোখের সমস্যা বা ছোটখাটো শারীরিক অসুবিধা হতে পারে।
মীন: কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। আর্থিক সিদ্ধান্তে সতর্কতা প্রয়োজন।

Advertisement

জ্যোতিষীরা যা বলছেন
সূর্য গোচরের এই পর্যায়ে নিয়মিত সূর্য প্রণাম, প্রাতঃকালে সূর্যকে অর্ঘ্য প্রদান এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়ন্ত্রিত ব্যয় ও ধৈর্য; এই তিনই আগামী এক মাসের মূলমন্ত্র হতে পারে।

 দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement