সূর্য গোচর ২০২৬আত্মবিশ্বাস, সম্মান ও নেতৃত্ব ক্ষমতার কারক গ্রহ সূর্য। আর এটি মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই গ্রহ ১৪ এপ্রিল ২০২৬, সকাল ৯টা বেজে ৩৮ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে। ১৫ মে ২০২৬ পর্যন্ত এই রাশিতেই থাকবে। আর জ্যোতিষ মতে, সূর্য নিজের উচ্চ রাশি মেষে গোচর করার সুবাদে খুব ভাল ফল দেবে। বিশেষত, ৩ রাশি ইতিবাচক প্রভাব পাবে। তাঁদের চাকরিতে হবে উন্নতি।
মেষ রাশি
সূর্যের মেষ রাশিতে গোচরে আপনাদের গোল্ডেন টাইম শুরু। এই সময় আত্মবিশ্বাস বাড়বে। যার ফলে অনেকেই পরামর্শ চাইবেন। এই সময় চাকরিতে হবে উন্নতি। বিরাট প্রোমোশন পেতে পারেন। এমনকী বাড়তে পারে মাইনেও।
শুধু তাই নয়, ব্যবসাতেও ভাল লাভ পাবেন। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। তবে এমন পরিস্থিতিতে রাগ করে কোনও সিদ্ধান্ত নেবেন না। এই ভুলটা করলে আদতে বিপদ বাড়বে। তার বদলে শান্ত হন। তাহলেই দেখবেন গোটা পরিস্থিতি আপনার মনের মতো করেই চলবে। বাম্পার লাভ হবে।
বৃষ রাশি
সূর্যের গোচর এই রাশির জাতকদেরও শুভ সময় এনে দেবে। আপনাদের কেরিয়ারে উন্নতি হবে নিশ্চিত। এই সময় কাজের জায়গায় নতুন উচ্চতায় পৌঁছে যাবেন। এই গোচরে নতুন চাকরি পেতে পারেন। বাড়বে টাকাও। পাশাপাশি শরীরের হালও ফিরে যাবে। ছোটছোট সমস্যাও দূর হয়ে যাবে।
তবে পরিবারের দিকে একটু খেয়াল রাখুন। বিশেষত, এই সময় রাগ করে কাউকে কিছু বলবেন না। তাতে বিপদ আরও বাড়বে বই কমবে না।
কুম্ভ রাশি
এই সময় কুম্ভ রাশির জাতকেরাও খুব লাভ পাবেন। আপনাদের জীবনেও দারুণ লাভ মিলবে। কেরিয়ারের সমস্যা হবে দূর। যাঁরা এতদিন চাকরি পাননি, পেয়ে যাবেন। এই সময় জীবনে সুখ এবং সুবিধা বাড়বে। আর্থিক অবস্থা ফিরবে। যাঁরা অনেক দিন ধরে চাকরি বদলানোর চেষ্টা করছেন, তাঁরা পেয়ে যাবেন।
এই সময় টাকার সমস্যা মিটে যাবে। বিনিয়োগে মিলবে বাম্পার লাভ। তবে এই কথা শুনে ভুলভাল বিনিয়োগ করবেন না। বরং শান্ত মাথায় বিনিয়োগ করুন।
কাদের একটু সাবধানে থাকতে হবে?
সূর্য ১ মাস মেষ রাশিতে থাকবে। যার ফলে তুলা, মকর, ধুন এবং মীন রাশির উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এই সময় অহেতুক তর্ক করবেন না। বড় কোনও সিদ্ধান্তও নেওয়া চলবে না। স্বাস্থ্য নিয়েও এই সময় সাবধান হন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।