Surya Gochar 2026: ১৪ এপ্রিল পর্যন্ত গোল্ডেন টাইম ৪ রাশির, মীন রাশিতে সূর্যের প্রবেশ

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সূর্য রাশি পরিবর্তন করলে তার প্রভাব সকলের জীবনেই পড়ে। আর ভাল খবর হল, ১৫ মার্চ ২০২৬ থেকে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত সূর্য মীন রাশিতে থাকবে। এই সময় কিছু রাশির জাতকের বিচার, ভাবনা এবং জীবনের প্রতি দৃষ্টিকোণ বদলে যাবে।

Advertisement
১৪ এপ্রিল পর্যন্ত গোল্ডেন টাইম ৪ রাশির, মীন রাশিতে সূর্যের প্রবেশ সূর্য গোচর ২০২৬
হাইলাইটস
  • সূর্য রাশি পরিবর্তন করলে তার প্রভাব সকলের জীবনেই পড়ে
  • ১৫ মার্চ ২০২৬ থেকে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত সূর্য মীন রাশিতে থাকবে
  • এই সময় কিছু রাশির জাতকের বিচার, ভাবনা এবং জীবনের প্রতি দৃষ্টিকোণ বদলে যাবে

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সূর্য রাশি পরিবর্তন করলে তার প্রভাব সকলের জীবনেই পড়ে। আর ভাল খবর হল, ১৫ মার্চ ২০২৬ থেকে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত সূর্য মীন রাশিতে থাকবে। এই সময় কিছু রাশির জাতকের বিচার, ভাবনা এবং জীবনের প্রতি দৃষ্টিকোণ বদলে যাবে।

মাথায় রাখতে হবে, মীন হল গুরু গ্রহের রাশি। এটি করুণা, সংবেদনশীলতা এবং আধ্যাত্মিকতার প্রতীক। আর এই রাশিতে সূর্য গোচর করলে জীবনে ভাল সময় আসে। উন্নতি হবে। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন যে এই গোচরের জন্য কাদের জীবন বদলে যাবে।

মেষ রাশি
সূর্য গোচরে দারুণ সময় কাটাবে মেষ রাশি। এই সময় আপনারা ভিড়ের থেকে দূরে থাকবেন। নিজের পরিকল্পনা অনুযায়ী করবেন কাজ। এছাড়া এই সময় সৃষ্টিশীল কাজের প্রতি ঝোঁকও বাড়বে। এমনকী হাতে আসতে পারে টাকা। সংসার শান্তি বিরাজ করবে। পরিবারে সুখবর আসতে পারে। কার্যক্ষেত্রে পরিস্থিতি ভাল থাকবে। বাজেট অনুযায়ী চলুন।

তবে এই সময় একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। শুধু তাই নয়, স্বাস্থ্যের জন্যও খরচ বাড়তে পারে। তাই এই দিকটা মাথায় রাখবেন। সেই মতো চলার চেষ্টা করুন। 

বৃষ রাশি
এই সময়টা দারুণ কাটবে বৃষ রাশির। সামাজিক ক্ষেত্রে এগিয়ে যাবেন। নতুন মানুষজনের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। যার ফলে জীবনে লাভ হবে। এছাড়া পরিবারে সামঞ্জস্য বজায় থাকবে। ঘর-পরিবারে সুখবর পাবেন। প্রপার্টি জনিত সমস্যা দূর হবে। সন্তানের কিছু খবর আপনাদের আনন্দ দেবে। তাই সূর্য গোচরের সময়টা ভালোয় ভালোয় কাটিয়ে দিন। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্যও সময়টা সেরার সেরা কাটবে। আপনাদের পরিশ্রম ফল এনে দেবে। অন্যদের নজর থাকবে আপনাদের দিকে। কাজে নতুন পরিচয় পাবেন। হতে পারে প্রোমোশন। ঘরে এবং চাকরিতে এগিয়ে যাবেন। ধৈর্য ধরে চলুন। তাহলেই জীবনে জিতে যাবেন। 

কর্কট রাশি
সূর্য গোচরে ভাল সময় কাটাবেন আপনারাও। ধর্ম এবং আধ্যাত্ম কর্মে এগিয়ে যাবেন। আর্থিক সমস্যা মিটে যাবে। এই সময় ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন। পরিকল্পনা করার জন্য সময়টা দারুণ। এছাড়া এই সময় ভাই-বোনের মধ্যে সম্পর্কে মধুর হবে। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 

 

POST A COMMENT
Advertisement