Surya Gochar 2026: ১৫ মার্চ থেকে বাম্পার ইনকাম ৪ রাশির, সূর্য গোচরে স্বাস্থ্যের হালও ফিরবে

বৈদিক জ্যোতিষ মতে, সূর্যদেব গ্রহের রাজা। তিনি আত্মবিশ্বাস, মান সম্মান এবং সুস্বাস্থ্যের প্রতীক। তাই সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করে, তখন তার প্রভাব পড়ে ১২ রাশির উপরই। আর জ্যোতিষের হিসেব অনুযায়ী, বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে সূর্য। আর সেটি ১৫ মার্চ ২০২৬ রাত ১টা বেজে ৮ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে। আর মীন রাশিতে আগে থেকেই শনি এবং শুক্র উপস্থিত রয়েছে। যার ফলে এই সময় তৈরি হবে ত্রিগ্রহী যোগ। এছাড়া শুক্রাদিত্য রাজযোগও তৈরি হবে।

Advertisement
১৫ মার্চ থেকে বাম্পার ইনকাম ৪ রাশির, সূর্য গোচরে স্বাস্থ্যের হালও ফিরবেসূর্য গোচর ২০২৬
হাইলাইটস
  • সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করে, তখন তার প্রভাব পড়ে ১২ রাশির উপরই
  • বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে সূর্য
  • ১৫ মার্চ ২০২৬ রাত ১টা বেজে ৮ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে

বৈদিক জ্যোতিষ মতে, সূর্যদেব গ্রহের রাজা। তিনি আত্মবিশ্বাস, মান সম্মান এবং সুস্বাস্থ্যের প্রতীক। তাই সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করে, তখন তার প্রভাব পড়ে ১২ রাশির উপরই। আর জ্যোতিষের হিসেব অনুযায়ী, বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে সূর্য। আর সেটি ১৫ মার্চ ২০২৬ রাত ১টা বেজে ৮ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে। আর মীন রাশিতে আগে থেকেই শনি এবং শুক্র উপস্থিত রয়েছে। যার ফলে এই সময় তৈরি হবে ত্রিগ্রহী যোগ। এছাড়া শুক্রাদিত্য রাজযোগও তৈরি হবে।

আর এই সব প্রভাবশালী যোগ তৈরি হওয়ার ফলে একাধিক রাশির উপর প্রভাব পড়বে। সূর্য গোচরে গোল্ডেন টাইম কাটাবেন কিছু রাশির জাতকেরা। তাদের হাতে হঠাৎই আসবে টাকা। পাশাপাশি কেরিয়ার এবং ব্যবসায় উন্নতি হবে। আর সেই সব রাশি সম্পর্কেই আলোচনা হল নিবন্ধটিতে। 

মেষ রাশি
এই সময় সূর্য মীন রাশিতে রয়েছে। যার ফলে ইতিবাচক পরিণাম পাবেন মেষ রাশির জাতকেরা। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। হুট করে ধনলাভও হতে পারে। জীবনে নতুন সুযোগ পেতে পারেন। পার্সোনাল লাইফে খুশির আবহাওয়া বিরাজ করবে। তাই গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বৃষ রাশি 
এই রাশির জাতকেরাও সূর্যের গোচরের জন্য দারুণ সময় কাটাবেন। কাজের জায়গায় সুনাম অর্জন করবেন। বস স্থানীয় ব্যক্তি আপনাদের পছন্দ করবেন। আর্থিক স্থিতি বদলে যাবে। আমদানি বাড়বে। ব্যবসায় নতুন ক্লায়েন্টের সন্ধান পেতে পারেন। এছাড়া ফালতু খরচে লাগাম টানতে পারবেন। পাশাপাশি সমাজে মান সম্মানও বাড়বে। 

মিথুন রাশি
এই গোচরে আপনাদের কেরিয়ারে গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে। নতুন চাকরি পেতে পারেন। এছাড়া পুরনো চাকরিতে প্রোমোশনও হতে পারে। চাকরির জন্য বিদেশ যাত্রার সম্ভাবনাও রয়েছে। আবার পুরনো ব্যবসা এবার গতি পাবে। নতুন করে ব্যবসা বাড়বে। আর্থিক স্থিতি মজবুত হবে। অনেক দিন ধরে যাঁরা সফলতা পাচ্ছেন না, তাঁরা এগিয়ে যাবেন। কোনও বাধা থাকবে না। 

Advertisement

সিংহ রাশি
আপনারা শুভ পরিণাম পাবেন। হঠাৎ করেই অর্থপ্রাপ্তি হতে পারে। পুরনো বিনিয়োগে এবার লাভের মুখ দেখবেন। কারও কাছে আটকে থাকা টাকাও পেয়ে যাবেন। ব্যবসায় নতুন কোনও প্রোজেক্ট পেতে পারেন। নতুন ডিল হতে পারে। এছাড়া স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। কাজ করার ইচ্ছেশক্তি অনেকটাই বাড়বে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

POST A COMMENT
Advertisement