Surya Gochar 2026: ১৪ এপ্রিল থেকে ৫ রাশির চমকাবে ভাগ্য, সূর্য গোচরে পারিবারিক সমস্যার ছুটি

চলতি বছর ১৪ এপ্রিল সকাল ৯টা বেজে ৩৮ মিনিটে সূর্য মেষ রাশিতে প্রবেশ করছে। মোটামুটি ১৫ মে ২০২৬ পর্যন্ত সূর্য এই রাশিতেই থাকবে। যার ফলে কিছু রাশির জীবনে বিরাট বদল আসবে। বিশেষত, লাভ হবে ৫ রাশির।

Advertisement
১৪ এপ্রিল থেকে ৫ রাশির চমকাবে ভাগ্য, সূর্য গোচরে পারিবারিক সমস্যার ছুটিসূর্য গোচর ২০২৬
হাইলাইটস
  • ১৪ এপ্রিল সকাল ৯টা বেজে ৩৮ মিনিটে সূর্য মেষ রাশিতে প্রবেশ করছে
  • মোটামুটি ১৫ মে ২০২৬ পর্যন্ত সূর্য এই রাশিতেই থাকবে
  • যার ফলে কিছু রাশির জীবনে বিরাট বদল আসবে

বৈদিক জ্যোতিষ মতে, সূর্য হল আত্মবিশ্বাস, প্রতিষ্ঠা এবং নেতৃত্বের প্রতীক। আর সেই সূর্য নিজের উচ্চ রাশিতে প্রবেশ করছে। তার প্রভাব সব রাশির জীবনেই পড়বে। 

এই প্রসঙ্গে বলে রাখি, চলতি বছর ১৪ এপ্রিল সকাল ৯টা বেজে ৩৮ মিনিটে সূর্য মেষ রাশিতে প্রবেশ করছে। মোটামুটি ১৫ মে ২০২৬ পর্যন্ত সূর্য এই রাশিতেই থাকবে। যার ফলে কিছু রাশির জীবনে বিরাট বদল আসবে। বিশেষত, লাভ হবে ৫ রাশির। এই সব রাশির জাতকেরা কেরিয়ারে উন্নতি করবে। আর্থিক স্থিতি মজবুত হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। পাশাপাশি পাবেন মান-সম্মান। তাই সেই ৫ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।

মেষ রাশি
সূর্যের এই গোচরের জন্য আপনাদের কাজ করার ইচ্ছে বাড়বে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খুঁজে পাবেন। পাশাপাশি নির্ণয় নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম ফল দেবে। নতুন দায়িত্ব পেতে পারেন। স্বাস্থ্যের হালও ফিরে যাবে। সমাজে প্রতিষ্ঠা বাড়বে। সকলে সম্মান করবেন। নতুন কাজ শুরু করার জন্য এটা সেরা সময়। তাই একদম ভয় পাবেন না।

সিংহ রাশি
এই গোচরে আপনার আত্মবিশ্বাস বাড়বে। ভালোবাসার সম্পর্ক নতুন রূপ নেবে। সম্পর্কে ভুল ধারণা মিটে যাবে। পড়াশোনায় এগিয়ে যাবেন। পরীক্ষায় ভাল রেজাল্ট হবে। আর্থিক সমস্যা যাবে মিটে। নতুন চাকরি পেতে পারেন। এমনকী নতুন ব্যবসা খোলারও যোগ রয়েছে।

তুলা রাশি
সূর্যের এই গোচর সম্পর্ককে প্রভাবিত করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে তালমিল ঠিক হবে। বিবাহিত জীবনে ঠিক ঠাক এগিয়ে যাবেন। ব্যবসায়ীরা পার্টানারশিপে লাভ পাবেন। নতুন ক্লায়েন্টও তৈরি হতে হতে পারে। এছাড়া সামাজিক দিক থেকে পরিচিতি বাড়বে। সকলেই সম্মান করবে। 

ধুন রাশি
এই গোচর আপনাদের জন্যও ভাল সময় ডেকে আনবে। চাকরি এবং ব্যবসায় হবে লাভ। নতুন প্রোজেক্ট মিলতে পারে। আর্থিক স্থিতি একবারে বদলে যেতে পারে। বিনিয়োগে লাভ পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। নতুন শুভ সংবাদ পাবেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

মকর রাশি
সূর্যের গোচরে আপনাদের পরিবারের অভ্যন্তরীণ সমস্যা মিটে দেবে। সম্পর্ক মজবুত হবে। ঘরে সুখ এবং শান্তি বজায় থাকবে। কেরিয়ারে ধীরে ধীরে এগিয়ে যাবেন। অনেক দিন আটকে থাকা কাজ হয়ে যাবেন। সম্পত্তি পাওয়ার যোগও রয়েছে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

POST A COMMENT
Advertisement