Surya Gochar 2026: নভেম্বরের মাঝামাঝি ৪ রাশির ভাগ্য চমকাবে, সূর্যের বিশেষ গোচরে গোল্ডেন টাইম শুরু

সূর্য গোচর করছে নভেম্বরের মাঝামাঝি। ১৬ নভেম্বর ৭টা ৩৯ মিনিটে সূর্য গোচর করবে। যে কারণে ভাগ্য চমকে উঠবে ৪ রাশির। বিরাট উন্নতির যোগ রয়েছে। বিশদে জানতে নিবন্ধটি পড়ুন।

Advertisement
নভেম্বরের মাঝামাঝি ৪ রাশির ভাগ্য চমকাবে, সূর্যের বিশেষ গোচরে গোল্ডেন টাইম শুরু সূর্য গোচর ২০২৬
হাইলাইটস
  • সূর্য গোচর করছে নভেম্বরের মাঝামাঝি
  • ১৬ নভেম্বর ৭টা ৩৯ মিনিটে সূর্য গোচর করবে
  • যে কারণে ভাগ্য চমকে উঠবে ৪ রাশির

জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত শক্তিশালী একটি নাম হল সূর্য। এটি চেতনা, আত্মা ও মনের কারক। আর সেই সূর্যই আগামী ১৬ নভেম্বর তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে গোচর করবে। ওই দিন সন্ধে ৭টা ৩৯ মিনিটে সূর্য গোচর করবে। যার ফলে সেরার সেরা সময় কাটাবে ৪ রাশি। ভাগ্য চমকে উঠবে। গোল্ডেন টাইম হবে শুরু। অফিসে ভাল সময় কাটাবে। প্রোমোশন হতে পারে। বাড়তে পারে মাইনে। সেই সঙ্গে ব্যবসাতেও বিরাট লাভ হবে। ধনসম্পত্তি এক ধাক্কায় অনেকটাই বাড়বে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন সূর্য গোচরে ঠিক কোন ৪ রাশির সেরা সময় কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে অত্যন্ত ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও অত্যন্ত শুভ সময় কাটাতে পারবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বাড়বে সম্মান। এই সময় চাকরিতে একবারে গোল্ডেন টাইম চলবে। বস প্রশংসা করবেন। সেই সঙ্গে ব্যবসাতেও বিরাট উন্নতির আশা রয়েছে। পরিবারে সুসময় আসবে। সবার স্বাস্থ্য ভাল থাকবে। মন থাকবে খোশমেজাজে। 

বৃষ রাশি
এই রাশির জন্যও সূর্য গোচর দারুণ সময় নিয়ে আসবে। অনেক জটিলতা থেকে মুক্তি পাবেন। লোন মিটে যাবে। ব্যাঙ্কে ঢুকবে টাকা। মালমাল হয়ে যেতে পারেন। হঠাৎ করে ধনসম্পত্তি বাড়বে। এই যোগে অফিসের সমস্যা থেকে মুক্তি পাবেন। পলিটিক্স করে আর বিচলিত করা যাবে না। ব্যবসাতে বাধা দূর হবে। তাই সুসময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মিথুন রাশি
সাহস একবারে তুঙ্গে থাকবে। পুরনো প্ল্যানের হবে বাস্তবায়ন। শুধু তাই নয়, আর্থিক উন্নতিও চরম জায়গায় পৌঁছে যাবে। নিত্যনুতন ইনকামের রাস্তা পাবেন। এই সময় অফিসে ভাল সময় কাটবে। সহকর্মীরা সম্মান দেবেন। পাশে থাকবেন। বসের সঙ্গেও ভাল সম্পর্ক তৈরি হবে। ব্যবসাতেও লাভের মুখ দেখবেন। মিটে যাবে বড়সড় জটিলতা। তাই চিন্তার কিছু নেই। 

Advertisement

মকর রাশি
এই রাশির জন্যও সুখবর অপেক্ষা করছে। আয় এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। আটকে থাকা টাকাও পেয়ে যাবেন। যাঁরা অনেক দিন ধরে কোনও কাজ খুঁজছিলেন, তাঁরা পেয়ে যাবেন। এই সময় ঝামেলা থেকে মুক্তি পাবেন। চাকরিতে বড়সড় প্রোমোশন হতে পারে। এছাড়া ব্যবসায় সমস্যা মিটে যাবে। নতুন করে কিছু শুরু করতে পারেন। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  

POST A COMMENT
Advertisement