Surya Gochar 2026: ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে সূর্যের বিরাট গোচর, ৪ রাশির অর্থলাভ, চাকরি ও ব্যবসায় সাফল্য

১৭ সেপ্টেম্বর গোচর করছে সূর্য। এটি কন্যা রাশিতে গোচর করছে। যার ফলে ভাগ্য ফিরবে ৪ রাশির। টাকার অভাব মিটে যাবে। প্রচুর অর্থ মিলবে। সেই সঙ্গে চাকরি ও ব্যবসায় আসবে সাফল্য। তাই বিশদে জেনে নিন।

Advertisement
১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে সূর্যের বিরাট গোচর, ৪ রাশির অর্থলাভ, চাকরি ও ব্যবসায় সাফল্যসূর্য গোচর ২০২৬
হাইলাইটস
  • ১৭ সেপ্টেম্বর গোচর করছে সূর্য
  • যার ফলে ভাগ্য ফিরবে ৪ রাশির
  • সেই সঙ্গে চাকরি ও ব্যবসায় আসবে সাফল্য

জ্যোতিষ শাস্ত্র মতে, সূর্য হল গ্রহের রাজা। এটি আত্মা, পিতা, প্রসিদ্ধি এবং সরকারি কাজের কারক। আর ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭টা ৫৮ মিনিটে সূর্য কন্যা রাশিতে গোচর করছে। এই রাশিতে সূর্য থাকবে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আর এই ১ মাস দারুণ সময় কাটাবে ৪ রাশি। বাড়বে মান ও সম্মান। টাকার অভাব দূর হয়ে যাবে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন কোন রাশির জন্য সূর্য গোচরের সময়টা খুব ভাল কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে খুশিতে থাকুন।

মিথু রাশি
এই রাশির জন্য সূর্য গোচর অতি শুভ হবে। এই সময় আটকে থাকা কাজ হয়ে যাবে। জীবনে বাড়বে সুখ। শিক্ষা ক্ষেত্রে বিরাট উন্নতি হবে। বড় কোনও পরীক্ষা ক্র্যাক করে ফেলতে পারবেন। এই গোচরে চাকরিতে এগিয়ে যাবেন। প্রোমোশন হতে পারে। এছাড়া ব্যবসাও বড় হবে। জীবনে সাফল্য আসবে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

সিংহ রাশি
সূর্যের কন্যা রাশিতে গোচর শুভ ফল বয়ে নিয়ে আসবে। এই সময় বিরাট উন্নতি হবে চাকরিতে। বসের প্রিয় পাত্র হয়ে উঠবেন। প্রোমোশন হতে পারে। টাকার অভাব মিটে যাবে। এই যোগে ব্যবসাও বড় হবে। নতুন করে বাণিজ্য চুক্তি করে ফেলবেন। এই যোগে পরিবারেও শান্তি থাকবে। মিটে যাবে ঝামেলা ও অশান্তি। তাই অহেতুক প্রেশার বাড়াবেন না। 

কন্যা রাশি
কন্যা রাশির জাতক এবং জাতিকারাও দারুণ সময় কাটাবেন সূর্যের গোচরে। এই সময় আর্থিক স্থিতি ফিরবে। অধিকাংশ সমস্যা থেকে মুক্তি পাবেন। এই সময় চাকরিতে উন্নতি হবে। বড় প্রোমোশন হতে পারে। বসের জায়গায় বসতে পারেন। 

সূর্য গোচরে ব্যবসা বড় হবে। মিলবে বিরাট লাভ। সেই সঙ্গে ঝামেলা থেকেও দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন। 

মীন রাশির 
সূর্যের কন্যা রাশিতে গোচরের কারণে মীন রাশির জাতক এবং জাতিকারাও লাভের মুখ দেখবেন। এই সময় টাকা পাবেন প্রচুর। বাড়বে ব্যাঙ্কের টাকা। সেই সঙ্গে কাজের জায়গায় ইনক্রিমেন্ট হবে। অফিসে বাড়বে সম্মান। এই যোগে ব্যবসাও বড় হবে। মিটে যাবে অভাব। বড় ডিল মিলতে পারে। তাই টাকা নিয়ে চিন্তা ছাড়ুন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  

POST A COMMENT
Advertisement