সূর্য গোচর ২০২৬জ্যোতিষ শাস্ত্রে গ্রহের রাশির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এটা প্রত্যেকটি রাশির জীবনেই বিরাট প্রভাব ফেলে থাকে। আর ১৬ জুলাই গ্রহের রাজা সূর্যের বিরাট গোচর হতে চলেছে। সেই সময় এটি চন্দ্রের কর্কট রাশিতে প্রবেশ করবে। আর এই গোচরের প্রভাব ১২ রাশির উপরই পড়বে। তবে সেরার সেরা ফল পাবে ৫ রাশি। তাদের টাকার অভাব হয়ে যাবে শেষ। পাশাপাশি জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিরাট উন্নতি হবে। তাই ঝটপট সেই সব রাশি সম্পর্কে দ্রুত জেনে নিন।
মেষ রাশি
সূর্য গোচর আসছে। এর জন্য দারুণ সময় কাটাবে মেষ রাশি। এই গোচরে বৃদ্ধি হবে জীবনে। পাশাপাশি কাজের জায়গায় বাম্পার উন্নতির আশা রয়েছে। এই সময় অফিসের সহকর্মীরা পাশে থাকবেন। পাশাপাশি সাহস বৃদ্ধি হবে। যার জোরে অনেক জটিলতা পার করে যেতে পারবেন। এছাড়া এই সময় টাকার সমস্যা হয়ে যাবে শেষ।
সিংহ রাশি
এই রাশির বাড়বে আত্মবিশ্বাস। জীবনে সফল হবেন। নতুন অধ্যায় শুরু হবে লাইফে। অনেক জটিলতা কেটে যাবে। অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। অনেক আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। টাকার অভাব দূর হবে। ইনকামের নতুন সোর্স তৈরি হবে। একটা ব্যবসা শুরু করার জন্য এটাই সেরা সময়। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
কন্যা রাশি
চাকরিতে বহু সমস্যার সমাধান হয়ে যাবে। মিটে যাবে বিবাদ। বস স্নেহ করবেন। দিতে পারেন দায়িত্ব। পাশাপাশি মাইনে বাড়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া এই যোগে নতুন দায়িত্ব পেতে পারেন। পাশাপাশি টাকার অভাব হয়ে যাবে শেষ। প্রচুর ইনকাম হবে। নতুন আয়ের রাস্তা দেখতে পাবেন। নয়া কাজেও আসবে সাফল্য। তাই অহেতুক চিন্তা করে লাভ নেই।
ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও কেরিয়ারে বাম্পার লাভ পাবেন। ঝামেলা-অশান্তি মিটে যাবে। আত্মবিশ্বাস বাড়বে। পাশাপাশি এই সময় টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্কে আসবে টাকা।
সূর্য গোচরে পরিবারে সমস্যা শেষ হয়ে যাবে। সকলে আপনাদের পাশে থাকবেন। বিদেশে রওনা দিতে পারেন। সেখানে নতুন ডিল করতে পারেন।
মকর রাশি
কার্যক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। আর্থিক স্থিতি মজবুত হবে। পাশাপাশি বহু জটিলতা কাটিয়ে ফেলতে পারবেন। পরিবারে শান্তি ফিরবে। অফিসে সকলে সম্মান করবে। এবার বস বিশ্বাস করবেন। যার জন্য পেতে পারেন প্রোমোশন। পাশাপাশি মাইনে বাড়ার বিরাট সম্ভাবনাও রয়েছে। তাই চিন্তা নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।