সূর্য গোচরজ্যোতিষে সূর্যের বিরাট গুরুত্ব রয়েছে। এটি আত্মা, নেতৃত্ব এবং সাহসের প্রতীক। এই গ্রহ কৃপা করলে বাড়ে সাহস এবং আত্মবিশ্বাস। পাশাপাশি কেরিয়ারে উন্নতি হয়। মিলতে পারে প্রোমোশন। এমনকী ব্যবসাতেও নতুন দিশা মেলে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অতি শক্তিশালী সূর্য নিজের চাল বদলালে আদতে সোজাসুজি ব্যক্তির জীবনে প্রভাব পড়তে পারে। আর ৬ ফেব্রুয়ারি সূর্যদেব শ্রাবণ নক্ষত্রে প্রবেশ করবে। আর শ্রাবণ নক্ষত্রের অধিপতি হল মঙ্গল গ্রহ। এটি সাহস, পরাক্রমের গ্রহ। যার ফলে সূর্যের উপর মঙ্গলের যুতি ৩ রাশির জীবনে বড় বদল আনতে পারে। তাই আর সময় নষ্ট না করে সেই ৩ রাশির সম্পর্কে জেনে নিন।
সিংহ রাশির জীবন বদলে যাবে
সিংহ রাশির অধিপতি হলেন স্বয়ং সূর্য। তাই এই গোচর সিংহ রাশির জীবনে বিরাট বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের নেতৃত্ব বৃদ্ধি পাবে। পাশাপাশি বাড়বে টাকাপয়সা। হঠাৎ করে জ্যাকপটও মিলতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি হবে। আপনার প্রমোশন হতে পারে। কাঁধে চাপতে পারে বড় দায়িত্ব। পাশাপাশি এই সময় আপনার আমদানি বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় মিলবে বিরাট লাভ। নতুন কোথাও বিনিয়োগের সুযোগ মিলতে পারে। সমাজে প্রতিষ্ঠা এবং সম্মান বৃদ্ধি পাবে। অনেকেই আপনার কথা শুনে চলবেন। তাই সিদ্ধান্ত নিন একটু বুঝেশুনে।
কুম্ভ রাশি
এই গোচরে লাভবান হবে কুম্ভ রাশিও। এই জাতকরা টাকা পাবেন। অর্থ সংকট মিটে যাবে। পাশাপাশি চাকরি ক্ষেত্রে এগিয়ে যাবেন। হবে প্রোমোশন। নতুন দায়িত্ব পেতে পারেন। পাশাপাশি জীবনে সফল হবেন। আয়ের নতুন স্রোত আসবে। পুরনো বিনিয়োগে লাভ মিলবে। ব্যবসাতেও এগিয়ে যাবেন। সরকারি এবং প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ লাভ মিলবে। নতুন পরিচয়ও পাবেন। যার ফলে ভাগ্য ফিরবে।
মেষ রাশি
এই সময়টা ভাল কাটবে মেষ রাশিরও। আপনারাও জীবনে উন্নতি করতে পারবেন। শুধু তাই নয়, ব্যবসায় পাবেন নতুন দিশা। বিনিয়োগ করার সুযোগ মিলবে। ব্যবসার বিস্তার হবে। অংশীদারি ব্যবসায় প্রফিটে থাকবেন।
এছাড়া চাকরিতেও ভাগ্য খুলে যাবে। প্রমোশন পাওয়ার একটা বিরাট যোগ রয়েছে। কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।