সূর্য গোচর ২০২৬বৈদিক জ্যোতিষ অনুযায়ী, পূর্বফাল্গুনী নক্ষত্রের অধিপতি শুক্র। যার ফলে এই নক্ষত্রের সঙ্গে প্রেম, সুখ-সুবিধা, ধন ও কলার সম্পর্ক রয়েছে। আর ৩১ অগাস্ট এই নক্ষত্রেই সূর্য গোচর করতে চলেছে। ওই দিন ভোর ৪টে ৪ মিনিটে সূর্য এই নক্ষত্রে গোচর করবে। এটি ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই রাশিতে থাকবে। যার ফলে বাম্পার সময় কাটবে ৪ রাশির। সুখ-সুবিধা মিলবে। সেই সঙ্গে সম্মান বৃদ্ধি হবে। টাকার অভাব মিটে যাবে। ভাগ্য সঙ্গ দেবে। চাকরিতে সাফল্য মিলবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন পূর্বফাল্গুনী নক্ষত্রে সূর্যের গোচর ঠিক কোন কোন রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কোনও কথাই নেই।
মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও পূর্বফাল্গুনী নক্ষত্রে সূর্যের গোচরের জন্য সেরা সময় কাটাবেন। আপনাদের ভাগ্য সঙ্গ দেবে। মিলবে সাফল্য। এই সময় সম্মান পাবেন। চাকরিতে বিরাট উন্নতি হবে। পরিবারে সাফল্য আসবে। মিটে যাবে ঝামেলা ও অশান্তি। এই সময় আটকে থাকা কাজও হয়ে যাবে।
সিংহ রাশি
সূর্যের এই নক্ষত্র গোচরে দারুণ সময় নিয়ে আসবে সিংহ রাশি। এই সময় হুট করে বড় সফলতা পাবেন। এই গোচরে আত্মবিশ্বাস বাড়বে। এই সময় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। যার ফলে চাকরিতে বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় আর্থিক স্থিতি মজবুত হবে। বাড়বে ইনকাম। আয়ের নতুন রাস্তা খুলে যেতে পারে।
তুলা রাশি
সূর্যের এই নক্ষত্র বদলে শুভ ফল পাবে তুলা রাশি। এই সময় পরিবারের লোকজনের স্বাস্থ্য ফিরবে। জটিলতা দূর হবে। শুধু তাই নয়, এই সময় ব্যবসায় বড় ডিল হতে পারে। কাজের জায়গায় বিরাট উন্নতি হবে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। এই যোগে টাকার সমস্যা মিটে যাবে। প্রচুর অর্থ পাবেন। মিটে যাবে লোন।
মীন রাশি
সূর্য গোচর করছে। যার ফলে সমস্যা মিটে যাবে মীন রাশির। টাকা কামাতে পারবেন। চাকরিতে বিরাট উন্নতি হতে পারে। প্রোমোশন পেতে পারেন। এই সময় ঘুরতে যাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। এই সময় মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। স্ট্রেস কমবে। ঝামেলায় জড়াবেন না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।