Surya Gochar July 2026: ২০ জুলাই পুষ্য নক্ষত্রে সূর্যের এন্ট্রি, ৪ রাশির ইনকাম বাড়বে, পরিবারে আসবে শান্তি

পুষ্য নক্ষত্রে সূর্য গোচর। যার ফলে বাম্পার সময় কাটবে ৪ রাশির। টাকার অভাব শেষ হবে। বাড়বে ইনকাম।

Advertisement
২০ জুলাই পুষ্য নক্ষত্রে সূর্যের এন্ট্রি, ৪ রাশির ইনকাম বাড়বে, পরিবারে আসবে শান্তি সূর্যের গোচর
হাইলাইটস
  • পুষ্য নক্ষত্রে সূর্য গোচর
  • বাম্পার সময় কাটবে ৪ রাশির
  • টাকার অভাব শেষ হবে

বৈদিক জ্যোতিষ অনুসারে পুষ্য নক্ষত্রে সূর্যের গোচর অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সম্মান এবং আত্মার কারক সূর্য ২০ জুলাই ২০২৬ নিজের নক্ষত্র পরিবর্তন করে পুষ্য নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। ওই দিন সকাল ১১টা ৩৩ মিনিটে পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। এটি ৩ অগাস্ট পর্যন্ত ওই রাশিতেই থাকবে। আর এই গোচর কিছু রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে।

আসলে গ্রহের রাজা হল সূর্য। এটি নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। যার ফলে ৪ রাশির সেরা সময় কাটবে। তাদের ইনকাম বাড়বে। তাই ঝটপট তেমনই কিছু রাশি সম্পর্কে জেনে নিন। 

মেষ রাশি
মেষ রাশির জাতক এবং জাতিকারা এই নক্ষত্র পরিবর্তনে সেরা সময় কাটাবেন। আর্থিক স্থিতি ফিরে যাবে। কেরিয়ারে বাম্পার উন্নতি হবে। প্রোমোশন পেতে পারেন। ইনকাম বাড়বে। এই সময় কাজের জায়গায় সকলেই পাশে থাকবেন। পাশাপাশি জীবনে ঝামেলা মিটে যাবে। সমাজে বেড়ে যাবে সম্মান। সেই সঙ্গে প্রেমের সম্পর্কে দোলা দেবে ভালোবাসা। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

বৃশ্চিক রাশি
সূর্য নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। এর ফলে আর্থিক স্থিতি বদলে যাবে বৃশ্চিক রাশির। একাধিক বড় সিদ্ধান্ত নিতে পারবেন। পাশাপাশি টাকার সমস্যা হয়ে যাবে শেষ। ইনকামের নয়া রাস্তা পাবেন। ব্যাঙ্কে প্রচুর টাকা জমবে। এই সময় পরিবারের সঙ্গ পাবেন। সকলেই বাহবা দেবেন। পাশাপাশি সম্পর্কে থাকবে শান্তি। ঝামেলা মিটে যাবে।

সিংহ রাশি
এই রাশির জন্যও সূর্যের গোচর সেরা সময় নিয়ে আসবে। পুরনো আর্থিক পরিস্থিতি ফিরবে। আটকে থাকা টাকা পেয়ে যাবেন। অর্থের সঙ্কট দূর হয়ে যাবে। এই সময় নয়া চাকরি পাবেন। আর পুরনো কাজেও উন্নতি হবে। ব্যবসায় বড় প্রোজেক্ট পাবেন। বিরাট লাভ হবে। নতুন ব্যবসাও খুলতে পারেন। এই সময় বিনিয়োগেও প্রফিট লুটে নেবেন। এই গোচর চলাকালীন শরীর ভাল থাকবে। পরিবারে শান্তি বিরাজ করবে। 

ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা সূর্যের গোচরে বাম্পার লাভ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্র্যাক করে ফেলতে পারেন। এছাড়া নতুন চাকরিও হতে পারে। জীবনসঙ্গী পাশে থাকবেন। পরিবারও সঙ্গ দেবে। এই সময় সম্পর্ক ঠিক দিকে মোড় নেবে। টাকার অভাব হয়ে যাবে শেষ। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

 

POST A COMMENT
Advertisement