
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সারা বছর ধরে যে গ্রহণ হয় তার বিশেষ তাৎপর্য রয়েছে। সূর্যগ্রহণ থেকে চন্দ্রগ্রহণ সবই গুরুত্বপূর্ণ। ২০২২ সালে মোট ৪টি গ্রহণ হতে চলেছে। গ্রহণের বিশেষ প্রভাব দেখা যায় মানুষের জীবনে। ২০২২ সালের প্রথম গ্রহণটি ৩০ এপ্রিল, এটি সূর্যগ্রহণ (Surya Grahan ২০২২) হবে। সূর্যগ্রহণের ঠিক ১৫ দিন পরে চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2022) ঘটতে চলেছে। এই দুটি প্রধান গ্রহণের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব মানুষের জীবনে দেখা যাবে।

২০২২ সালে দুটি চন্দ্রগ্রহণ হতে চলেছে। বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ ২০২২ সালের ১৬ মে ঘটবে। ২০২২ সালে, দুটি চন্দ্রগ্রহণই পূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে। প্রথম চন্দ্রগ্রহণ ১৬ মে ২০২২-এ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ ৮ নভেম্বর ২০২২ তারিখে হবে। ভারতে ধর্মীয় বিশ্বাস অনুসারে, গ্রহণকে অশুভ মনে করা হয়। এই সময়ে অনেক কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। চন্দ্রগ্রহণ সবসময় পূর্ণিমার দিনে হয়। কিন্তু প্রতি পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2022) হতে পারে না । যখন পৃথিবীর ছায়া চাঁদে পড়ে তখন একে চন্দ্রগ্রহণ বলা হয় (Chandra Grahan 2022 In India)।
জ্যোতিষীদের মতে, ২০২২ সালের সূর্যগ্রহণ মেষ রাশিতে হবে। অন্যদিকে, বৃশ্চিক রাশিতে ১৬ মে চন্দ্রগ্রহণ হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতকরা এই গ্রহনগুলি থেকে বিশেষ উপকার পাবেন।
মেষ রাশি (Aries)
এই দুটি গ্রহণই মেষ রাশিতে ভালো প্রভাব ফেলবে। এই রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মজীবনে অগ্রগতি হবে।শুধু তাই নয়, এই রাশির জাতকদের কাজের প্রশংসা হবে সর্বত্র। চাকরির পাশাপাশি ব্যবসায়িদের জন্যও এই গ্রহণ শুভ হতে চলেছে। নতুন কাজ শুরু করার চিন্তাভাবনা থাকলে, এই সময়টি অনুকূল।
সিংহ রাশি (Leo)
সিংহ রাশির জাতকরাও গ্রহণের শুভ প্রভাব দেখতে পাবেন। চাকরিতে উন্নতি হবে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। একই সময়ে, সিংহ রাশির জাতকদের বেতন বৃদ্ধি হতে পারে। অর্থ উপার্জনের পাশাপাশি, আপনি বিনিয়োগের বিষয়টিও নজরে রাখবেন। কর্ম সংক্রান্ত ভ্রমণও লাভদায়ক হতে পারে।
ধনু রাশি (Sagittarius)
বছরের প্রথম ও দ্বিতীয় গ্রহণ ধনু রাশির জাতকদের উপর শুভ প্রভাব ফেলবে। নতুন চাকরি পেতে পারেন। সেই সঙ্গে থাকবে মা লক্ষ্মীর কৃপা। অর্থ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং তা আগের চেয়ে শক্তিশালী হবে। যেকোনো কাজে দারুণ সাফল্য পেতে পারেন। আটকে থাকা কাজ এই সময়ে সমাপ্ত হতে পারে।
Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে আজতক বাংলা কোনো ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।