Surya Grahan 2022 Good Impact: এই বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে ২৫ অক্টোবর। বিশ্বাস অনুসারে, এই সময়ে কোনও শুভ কাজ করা হয় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য গ্রহ এই সময়ে তুলা রাশিতে থাকবে , যার কারণে এটি ৩টি রাশির জাতকদের জন্য উপকারী ও লাভজনক হতে পারে।
এবছর দীপাবলি পালিত হতে চলেছে আগামী ২৪ অক্টোবর। দীপাবলির একদিন পর গোবর্ধন পুজোর দিন সূর্যগ্রহণ হচ্ছে । এই গ্রহণ আংশিকভাবে হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যগ্রহণের সূতক সময়কে শুভ বলে মনে করা হয় না। সূর্যগ্রহণের পর সূতক সময় শেষ হবে।
এই সময়কাল সূর্যগ্রহণের ১২ ঘন্টা আগে শুরু হয়। গোবর্ধন পুজোর দিন বিকেল ৪.২৯ মিনিট থেকে ৫.৪২ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ হবে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা সূর্যগ্রহণে উপকৃত হতে পারেন।
মেষ রাশি (Aries)
এই সময়ে মেষ রাশির জাতক জাতিকারা অর্থ লাভ করতে পারেন। এই সময়টি কর্মক্ষেত্রের জন্য উপকারী হতে পারে। কর্মজীবনেও ভালো ফল পেতে পারেন।
কর্কট রাশি (Cancer)
কর্কট রাশির জাতকরা আর্থিক লাভের পাশাপাশি অনেক সুখবর পেতে পারেন। এই সময়ে আর্থিক ঝামেলাও কমতে পারে।
কুম্ভ রাশি (Aquarius)
অর্থনৈতিক বৃদ্ধির সাথে কুম্ভ রাশির জাতকদের ধন লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরো অনেক ভালো ফলাফল পাওয়া যাবে।
এই রাশির জাতকদের সতর্ক থাকতে হবে,
অন্যদিকে মিথুন, কন্যা, বৃষ এবং তুলা রাশির জাতকদের সূর্যগ্রহণের সময় সতর্ক থাকতে হবে।
অক্টোবর মাসে অনেক গ্রহ রাশি পরিবর্তন করবে (Grah Rashi Parivartan 2022 October)
এই মাসের ১৬ তারিখে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে।অন্যদিকে ১৭ অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে এবং ১৮ অক্টোবর শুক্রও তুলা রাশিতে প্রবেশ করবে। ২৩ অক্টোবর শনিদেব মকর রাশিতে, ২৬ অক্টোবর বুধ তুলা রাশিতেগোচর করবে এবং ৩০ অক্টোবর মঙ্গল মিথুন রাশিতে বক্রী হবে। গ্রহদের এই রাশিচক্রের পরিবর্তন সমস্ত রাশির মানুষের উপর প্রভাব ফেলবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)