Surya-Chandra Grahan Effect 2023: ১৫ দিনের মধ্যে দুটি গ্রহণ, সূর্য-চন্দ্রের জোড়া প্রভাবে আগামী দুমাস খুব সাবধান ৭ রাশি

Surya Chandra Grahan Effect 2023: বছরের প্রথম সূর্যগ্রহণ শীঘ্রই ঘটতে চলেছে। আর সূর্যগ্রহণের ঠিক ১৫ দিন পরে পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ ঘটবে। আগামী ৫ মে বৈশাখ পূর্ণিমার দিন এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে। একে বলা হচ্ছে ছায়া চন্দ্রগ্রহণ। চলুন দেখে নেওয়া যাক পর পর দুটি গ্রহণের প্রভাব কোন কোন রাশিতে দেখা যাবে।

Advertisement
 ১৫ দিনের মধ্যে দুটি গ্রহণ, সূর্য-চন্দ্রের জোড়া প্রভাবে আগামী দুমাস খুব সাবধান ৭ রাশিকিছু রাশির সাবধান হওয়া দরকার

Surya Grahan Chandra Grahan Effect 2023: এই বছর মোট ৪টি গ্রহণ ঘটতে চলেছে, যার মধ্যে ২টি হবে সূর্যগ্রহণ এবং বাকি ২ টি চন্দ্রগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণ হবে এপ্রিল মাসে।  চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মধ্যে আসে তখন সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ সূর্য যখন চাঁদের আড়ালে লুকিয়ে থাকে তখন সূর্যগ্রহণ ঘটে, যার কারণে পৃথিবী কয়েক মিনিট বা এমনকি ঘন্টার জন্য অন্ধকার হয়ে যায়। একই সঙ্গে সূর্যগ্রহণের বিশেষ ধর্মীয় বিশ্বাসও রয়েছে। ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে, সূর্যগ্রহণের প্রভাব বিভিন্ন রাশির জাতকদের  উপরও পড়ে, অন্যদিকে সূতক সময়ও গুরুত্বপূর্ণ। আসুন আমরা এখানে এই বছরের প্রথম সূর্যগ্রহণ সম্পর্কে সবকিছু জানি। 

২০২৩ সালে সূর্যগ্রহণ কখন ঘটবে? 
২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল সকাল ৭.০৪ টা থেকে ১২.২৯ মিনিট পর্যন্ত ঘটবে। ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। এই সূর্যগ্রহণ শুধুমাত্র অস্ট্রেলিয়া, ভারত মহাসাগর, দক্ষিণ এশিয়া, প্রশান্ত মহাসাগর এবং পূর্ব এশিয়া থেকে দেখা যাবে। 

সূতক সময় বৈধ হবে কি হবে না 
সূর্যগ্রহণের সূতক সময় তখনই বৈধ যখন এটি দেখা যায়। ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই এর সূতককালও বৈধ হবে না। সূতক সময়কাল হল সেই সময় যেখানে সূর্যগ্রহণ হয় এবং ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে, সূতক সময় শুরু হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের যত্ন নেওয়া প্রয়োজন। সূতক কাল ভারতে বৈধ হবে না, তাই সূতক সময়ের  নিয়মের যত্ন নেওয়া বাধ্যতামূলক হবে না। 

রাশির উপর সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব 
 বছরের প্রথম সূর্যগ্রহণ কিছু রাশির জাতকদের জন্য নেতিবাচক বা অশুভ প্রমাণিত হতে পারে। জেনে নিন এই সূর্যগ্রহণের সময় কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। 

মেষ রাশি (Aries)
মেষ রাশিতে সূর্যগ্রহণ হচ্ছে। বিশ্বাস করা হয় যে এই রাশিতে যদি গ্রহণ  হয় তবে এই ব্যক্তিদের উপরও সূর্যগ্রহণের ব্যাপক প্রভাব পড়বে। সূর্যগ্রহণের কারণে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এছাড়াও, মানসিক যন্ত্রণার সম্ভাবনা রয়েছে। 

Advertisement

কন্যা রাশি (Virgo)
এটি বিশ্বাস করা হয় যে এই সময়টি কন্যা রাশির জন্যও অনুকূল হবে না। এই সূর্যগ্রহণের কারণে কন্যা রাশির জাতক জাতিকারা বিতর্কের শিকার হতে পারেন। এই কারণে এই রাশির জাতকদের বিশেষ করে তাদের কথাবার্তায় সংযম রাখতে হবে। 

মকর রাশি (Capricorn)
মকর রাশির চতুর্থ ঘরে সূর্যগ্রহণ ঘটবে, যার কারণে এই রাশিও এই গ্রহণ দ্বারা খুব বেশি প্রভাবিত হতে পারে। এই রাশির জন্য অযথা ব্যয়ের সম্ভাবনা বাড়তে পারে। এছাড়াও, স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। 

সিংহ রাশি (Leo)
সূর্যকে সিংহ রাশির অধিপতি বলে মনে করা হয়। সেই কারণে এই রাশিও সূর্যগ্রহণের দ্বারা প্রভাবিত হবে। বলা হচ্ছে সূর্যগ্রহণ সিংহ রাশির জন্য ভালো হবে না। এই রাশির জাতকরা তাদের কাজের শুভ ফল পেতে বাধার সম্মুখীন হবে এবং অনেক কাজ নষ্টও হতে পারে। 

Chandra Grahan Effect 2023: এই বছর ২০২৩ সালে, মে মাসে  চন্দ্রগ্রহণ হতে চলেছে। এবার ৫ মে শুক্রবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে। এই দিনটি বৈশাখ পূর্ণিমা। বলা হচ্ছে, এই চন্দ্রগ্রহণ হবে  ছায়া চন্দ্রগ্রহণ। ছায়া  চন্দ্রগ্রহণ সাধারণত খালি চোখে দেখা যায় না। তবে এর প্রভাব ১২টি রাশির উপর দেখা যায়। মে মাসে যে চন্দ্রগ্রহণ ঘটবে তার প্রভাব বিশেষ করে ৪টি রাশির জাতকদের ওপর বেশি পড়বে।

চলুন জেনে নেওয়া যাক এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন এবং কোথায় ঘটবে। 
এই দিনে ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে ৫ মে রাত ৮:৪৫ মিনিটে এবং শেষ হবে রাত ১:০০ মিনিটে। এই গ্রহণ প্রায় সাড়ে চার ঘন্টা স্থায়ী হবে। ছায়ার প্রথম স্পর্শ ০৮:৪৫ এ হবে। আর রাত ১০টা ৫৩ মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়।  

এই চন্দ্রগ্রহণে কোনো সূতক হবে না
ছরের প্রথম চন্দ্রগ্রহণকে ছায়াগ্রহণ বলা হচ্ছে। এমতাবস্থায় এর জন্য কোনো সূতক সময় নেই। প্রসঙ্গক  চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হয় ৯ ঘন্টা আগে।   এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং ভারত মহাসাগরে ছায়া চন্দ্রগ্রহণ দেখা যাবে।

এই রাশিগুলির উপর ২০২৩ সালের চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব

মেষ রাশি (Aries)
বছরের প্রথম চন্দ্রগ্রহণ মে মাসে ঘটবে, এই সময়ে এই রাশির জাতকদের কাজে অসুবিধা হতে পারে। কাজে বাধার কারণে মন অস্থির থাকবে। ভবিষ্যৎ নিয়ে আরও চিন্তিত হবেন। এমন পরিস্থিতিতে একটু সাবধান।

বৃষ রাশি (Taurus)
চন্দ্রগ্রহণের কারণে এই রাশির জাতকদের বিবাহিত জীবনে উল্লেখযোগ্য প্রভাব দেখা যাবে। জীবনসঙ্গীর সাথে বিতর্কের পরিস্থিতি হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা থেকে বিচ্যুত হতে পারেন। সতর্ক হোন।

কর্কট রাশি (Cancer)
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মে মাসে চন্দ্রগ্রহণের  স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব দেখা যাবে। শুধু তাই নয়, এই লোকেরা সুখ-সুবিধার অভাব অনুভব করবে। এছাড়াও, খাবারের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

তুলা রাশি (Libra)
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, চন্দ্রগ্রহণ তুলা রাশির জাতকদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। শুধু তাই নয়, পারিবারিক জীবনে অশান্তির কারণে মন অস্থির থাকবে।


(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

 
 

 

 

POST A COMMENT
Advertisement