Surya Grahan Rashifal 2023 এ বছর প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ২০ এপ্রিল। এই সূর্যগ্রহণ হতে চলেছে মেষ রাশিতে। শুক্রবার, ১৪ এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করেছে। সূর্যগ্রহণের দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, বুধাদিত্য যোগ, হংস যোগ-সহ অনেকগুলি শুভ যোগও তৈরি হচ্ছে। এই শুভ যোগগুলির গঠন সূর্যগ্রহণের অশুভ প্রভাব দূর করবে। নির্দিষ্ট ৪ রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। সূর্যগ্রহণে শুভ যোগ তাঁদের কাজের বাধাবিঘ্ন কাটাবে। তবে ২ রাশির জন্য ভালো কাটবে না সূর্যগ্রহণ। তাঁদের গ্রহণ থেকে এক সপ্তাহ সতর্ক থাকতে হবে।
মিথুন- এই রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যগ্রহণ শুভ হবে। কর্মক্ষেত্রে এই তাঁদের প্রশংসা হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। বাড়বে সম্মান ও পদমর্যাদা। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। আপনার আটকে পরিকল্পনা আবার শুরু হবে।
কর্কট- সূর্যগ্রহণের দিনে গঠিত শুভ যোগ কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল দেবে। কর্মজীবনে অগ্রগতি হতে পারে। চাকরিতে পদোন্নতি ও উন্নতি হতে পারে। এমনকি চাকরি বদলের সম্ভাবনাও রয়েছে। অর্থলাভও হতে পারে। আপনার ব্যক্তিত্বের প্রভাব বৃদ্ধি পাবে। জীবনে বাড়বে সুখ-স্বাচ্ছন্দ্য।
সিংহ- সূর্যগ্রহণ এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল দেবে। তাঁদের প্রেম জীবনে ভালোবাসা থাকবে। সম্পর্কের মধ্যে রোমান্স বাড়বে। ব্যবসা বাড়বে। আয় বাড়বে। জমি-গাড়ি কিনতে পারেন। মন ধর্মীয় কাজে নিয়োজিত থাকবে। ইতিবাচক শক্তি বাড়তে থাকবে।
ধনু- সূর্যগ্রহণ ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য পদোন্নতি। বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি করছে। আপনার অধিকার বৃদ্ধি পাবে। নতুন দায়িত্ব পাবেন। আর্থিক লাভ হবে। যা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। আপনি যে কোনও কাজে সাফল্য লাভ করবেন।
আরও পড়ুন- নাছোড় ফ্যাটও গলিয়ে ছাড়ে এই ৫ ডাল, ওজন কমানোর মোক্ষম ডায়েট
কুম্ভ- সূর্যগ্রহণ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল ফল দেবে। তীর্থযাত্রায় যেতে পারেন। শারীরিক সমস্যা দূর হতে পারে। পরিশ্রমের ফল পাবেন। প্রেম জীবন ভালো যাবে। সম্পর্ক ভালো হবে।
আরও পড়ুন- সারাবছর লক্ষ্মীর দয়ায় ৪ রাশি, কেরিয়ারে তুঙ্গ উন্নতি-অর্থলাভ
কাদের সাবধান থাকতে হবে?
মেষ- সূর্যগ্রহণ আপনার জন্য কিছুটা ক্ষতিকর হতে পারে। কারণ সূর্যগ্রহণ আপনার রাশিতে ঘটতে চলেছে। আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সেই সঙ্গে ব্যবসায় ক্ষতি হতে পারে।আত্মবিশ্বাস হ্রাস হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেজন্য তর্ক এড়িয়ে চলুন। এছাড়াও ভ্রমণ এড়িয়ে চলুন। রাস্তাঘাটে সতর্ক থাকুন।
মকর- সূর্যগ্রহণ আপনাকে বেকায়দায় ফেলতে পারে। আপনার রাশির চতুর্থ ঘরে সূর্যগ্রহণ ঘটতে চলেছে। এ সময় আপনার মানসিক চাপ থাকতে পারে। এছাড়াও, কর্মক্ষেত্রে জুনিয়র এবং সিনিয়রদের সঙ্গে বিবাদ হতে পারে। আপনার কিছু অপ্রয়োজনীয় খরচ হতে পারে। আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে।