Surya Grahan Zodiacs August: ১২ অগাস্ট সূর্যগ্রহণে মঙ্গল-শনির বিরল যোগ, জীবন তোলপাড় ৫ রাশির 

Surya Grahan 2026: সূর্যগ্রহণের আগে মঙ্গল ও শনি গ্রহের হুমকি। এই ৫টি রাশির জাতক-জাতিকা দুর্ভাগ্যের সম্মুখীন হতে পারেন।

Advertisement
১২ অগাস্ট সূর্যগ্রহণে মঙ্গল-শনির বিরল যোগ, জীবন তোলপাড় ৫ রাশির এই ৫টি রাশির জাতক-জাতিকা দুর্ভাগ্যের সম্মুখীন হতে পারেন।
হাইলাইটস
  • ১২ অগাস্ট বছরের প্রথম সূর্যগ্রহণ।
  • ইতিমধ্যেই জ্যোতিষ মহলে আলোচনা তুঙ্গে।
  • মঙ্গল ও শনির একটি বিশেষ অবস্থানকে ঘিরে সতর্ক করছেন জ্যোতিষীরা।

Surya Grahan 2026: ১২ অগাস্ট বছরের প্রথম সূর্যগ্রহণ। ইতিমধ্যেই জ্যোতিষ মহলে আলোচনা তুঙ্গে। যদিও এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না, তাই দেশে এর সূতকও মান্য হবে না। কিন্তু তার আগেই মঙ্গল ও শনির একটি বিশেষ অবস্থানকে ঘিরে সতর্ক করছেন জ্যোতিষীরা। তাঁদের মতে, এই দুই গ্রহের বিরল সংযোগের প্রভাব শুধু বিশ্ব পরিস্থিতিতেই নয়, কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনেও পড়তে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২ অগাস্ট রাতে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করেছে। এর ফলে মঙ্গল ও শনি একে অপরের কেন্দ্রস্থানে অবস্থান করছে। অনেক জ্যোতিষীর মতে, এই ধরনের অবস্থান সব সময় শুভ ফল দেয় না। বিশেষ করে বড় সিদ্ধান্ত, স্বাস্থ্য, কর্মজীবন এবং আর্থিক বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই সময় বিশ্বজুড়ে অস্থিরতা বা দুর্ঘটনার সম্ভাবনাও বাড়তে পারে। তবে এগুলি জ্যোতিষশাস্ত্রভিত্তিক সম্ভাবনা, নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। ব্যক্তিগত জীবনে এর প্রভাব রাশি ও জন্মছকের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। জ্যোতিষীদের মতে, এই সময় অকারণে ঝুঁকি নেওয়া, বড় অঙ্কের বিনিয়োগ করা বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ধৈর্য এবং সংযম বজায় রাখলে সম্ভাব্য সমস্যার প্রভাব অনেকটাই কমানো সম্ভব।

বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী কয়েক দিন কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে স্বাস্থ্য নিয়ে কোনও ধরনের অবহেলা না করাই ভাল। পরিবারের প্রবীণ সদস্যদের শারীরিক অবস্থার দিকেও নজর রাখতে হবে।

কর্মক্ষেত্রে বড় কোনও ঝুঁকি বা নতুন বিনিয়োগের সিদ্ধান্ত আপাতত এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও ধীরে-সুস্থে পরিকল্পনা করে এগোনোর পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে স্বাস্থ্য ও পেশাগত জীবন; দু'দিকেই সংযম প্রয়োজন বলে মনে করা হচ্ছে। চাকরি পরিবর্তন, নতুন ব্যবসা শুরু বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে ভেবে দেখা উচিত।

Advertisement

হঠাৎ কোনও সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। তাই এই সময় ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জ্যোতিষীরা। বিশেষ করে যাঁরা নিয়মিত গাড়ি চালান, তাঁদের অতিরিক্ত সাবধান থাকতে বলা হচ্ছে। অন্যের গাড়ি ব্যবহার না করাই ভাল বলে মত বিশেষজ্ঞদের।

চাকরি বা ব্যবসায় বড় পরিবর্তনের সিদ্ধান্তও কিছুটা সময় নিয়ে নেওয়া উচিত। অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেওয়াই শ্রেয়।

ধনু রাশি (Sagittarius)
ধনু রাশির জাতকদের জন্য এই সময়টি তুলনামূলকভাবে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়েও সচেতন থাকতে হবে।

পেশাগত ক্ষেত্রে নতুন ঝুঁকি নেওয়ার পরিবর্তে চলতি কাজেই মন দেওয়া ভাল। বড় বিনিয়োগ বা নতুন উদ্যোগ শুরুর আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উপকারী হতে পারে।

কুম্ভ রাশি (Aquarius)
কুম্ভ রাশির জাতকদের জন্যও স্বাস্থ্য ও কর্মজীবন; দুই ক্ষেত্রেই সতর্কতা জরুরি বলে মনে করা হচ্ছে। যাঁরা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের আপাতত ব্যবসা সম্প্রসারণের বদলে বর্তমান কাজ আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নতুন পরীক্ষা-নিরীক্ষার বদলে পরিকল্পিতভাবে এগোলে ভবিষ্যতে ভাল ফল মিলতে পারে। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।
 

POST A COMMENT
Advertisement