সূর্যগ্রহণের রাশিফলআগামী ১২ অগাস্ট বছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ। এই গ্রহণ ভারতে দেখা যাবে না। তাই এর অশুভ সময় নেই। তবে জ্যোতিষশাস্ত্রে এই গ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কম-বেশি প্রভাব পড়বে ১২টি রাশির ওপরই। তবে ৩টি রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এই সময়ে দৈনন্দিন সাধারণ কাজগুলিতেও প্রত্যাশার চেয়ে বেশি পরিশ্রম করতে হতে পারে। দেখা দিতে পারে বাধা-বিপত্তি। চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার
কর্কট রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের কিছুটা সমস্যার মুখোমুখি হতে হতে পারে। এই সময়ে ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা জরুরি। বিবাহিত জীবনে মতভেদের সম্ভাবনা রয়েছে। নতুন কোনও কাজ শুরু করার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন। অতিরিক্ত খরচ। বাজেট বিগড়ে যেতে পারে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে তা কিছুদিন পিছিয়ে দেওয়াই শ্রেয়।
সিংহ রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য অর্থলাভের সুযোগ আসতে পারে। তবে দেখা দিতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে ওঠানামা। কাজে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও বিষয়ে বিবাদ হতে পারে। নতুন কোনও কাজে হাত দেওয়ার আগে আপনজনদের সঙ্গে আলোচনা করে নিন। কর্মক্ষেত্রে বিবাদের যোগ রয়েছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চিন্তা করে সিদ্ধান্ত নিন। কাজে তাড়াহুড়ো এড়িয়ে চলুন।
কন্যা রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের হওয়া কাজে হঠাৎ বাধা দেখা দিতে পারে। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হতে পারে। বিনিয়োগের নতুন সুযোগ মিলবে। কোনও কাজের জন্য বাড়ির বাইরে যেতে হতে পারে। বন্ধুদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ায় মন খারাপ হতে পারে। অহেতুক কারও সঙ্গে বিবাদ বা ঝামেলায় জড়াবেন না। কেরিয়ারে বাধা-বিপত্তি আসতে পারে। কোনও কাজে অবহেলা না করে ধৈর্যের সঙ্গে এগিয়ে যান। ধৈর্য ধরলে পরিস্থিতি অনুকূলে আসবে।