Surya Guru Yuti Drishti Yog: ২৯ জুলাই তৈরি হচ্ছে যুতি দৃষ্টি যোগ, ৪ রাশি হবে মালামাল, আত্মবিশ্বাস বাড়বে

২৯ জুলাই যুতি দৃষ্টি যোগ তৈরি হচ্ছে। যার ফলে ৪ রাশির টাকার অভাব শেষ হয়ে যাবে। বাড়বে আত্মবিশ্বাস। পাশাপাশি আরও নানা লাভ মিলবে।

Advertisement
২৯ জুলাই তৈরি হচ্ছে যুতি দৃষ্টি যোগ, ৪ রাশি হবে মালামাল, আত্মবিশ্বাস বাড়বেসূর্য গুরু যুতি দৃষ্টি যোগ
হাইলাইটস
  • ২৯ জুলাই যুতি দৃষ্টি যোগ তৈরি হচ্ছে
  • যার ফলে ৪ রাশির টাকার অভাব শেষ হয়ে যাবে
  • আরও নানা লাভ মিলবে

জ্যোতিষ মতে সূর্য নেতৃত্ব, প্রতিষ্ঠা, আত্মবিশ্বাসের প্রতীক। আর গুরু ভাগ্য এবং জ্ঞানের কারক। ভাল খবর হল, চলতি মাসে একে অপরের ০ ডিগ্রি কোণে আসছে সূর্য এবং গুরু। এটি ২৯ জুলাই, বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে এই বিশেষ কোণে আসছে। এর ফলে তৈরি হচ্ছে যুতি দৃষ্টি যোগ। এই যোগে ৪ রাশির জীবনে সেরা সময় আসবে। এই সময় এই সব রাশির জাতক ও জাতিকারা সেরা ফল পাবেন। মিটে যাবে টাকার সমস্যা। সমাজে মান-সম্মান বাড়বে। 

তাই ঝটপট জেনে নিন এই যোগে ঠিক কোন ৪ রাশির সেরা সময় কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মিথুন রাশি
সূর্য এবং গুরুর এই বিশেষ যোগে মিথুন রাশির জাতক এবং জাতিকারদের জীবনে সেরা সময় আসবে। আপনাদের পরিবারে আসবে সুসময়। পাশাপাশি কাজের জায়গায় সম্মান বাড়বে। এছাড়া চাকরিতে বিরাট উন্নতি হবে। প্রেমের সম্পর্কে এগিয়ে যাবেন। এই যোগে মন শান্ত থাকবে। টাকার সমস্যা মিটে যাবে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সময়টা ভাল কাটবে। ভাগ্য সঙ্গ দেবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। কেরিয়ারে বিরাট উন্নতির আশা রয়েছে। নতুন করে ইনকাম বাড়বে। সম্পত্তি কেনার যোগও রয়েছে। এই যোগের সময় স্বাস্থ্য ফিরবে। পরিবারে সকলের শরীর ভাল থাকবে। এছাড়া জীবনে বিপদ এড়াতে পারবেন। 

সিংহ রাশি
যুতি দৃষ্টি যোগের কারণে সিংহ রাশির জাতক এবং জাতিকারারও সফল হওয়ার রাস্তা পাবেন। কেটে যাবে জটিলতা। কেরিয়ারে নতুন সুযোগ তৈরি হবে। কর্তৃপক্ষ পাশে থাকবেন। 

এই সময় মানসিক সমস্যা দূর হবে। বাড়বে আত্মবিশ্বাস। যার জেরে সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। তাই দুশ্চিন্তা করবেন না। 

ধনু রাশি
সূর্য ও গুরুর এই যোগে পরিবারে ভাল সময় আসবে। জাতক এবং জাতিকারা নতুন পরিকল্পনার উপর কাজ করতে পারবেন। এই সময় আর্থিক স্থিতি ফিরবে। বাড়বে আত্মবিশ্বাস। 

Advertisement

এছাড়া চাকরিতে উন্নতি হবে। প্রোমোশন হতে পারে। এই সময় ব্যবসা নয়া মোড় নেবে। পাবেন বিরাট প্রোজেক্ট। যার জেরে ভাগ্য ফিরবে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

POST A COMMENT
Advertisement