Surya Nakshatra Parivartan 2026: জুলাইতে সূর্য এন্ট্রি নিচ্ছে পুনর্বসু নক্ষত্রে, ৪ রাশির চাকরিতে উন্নতি, বাড়বে সম্মান

জুলাই মাসেই পুনর্বসু নক্ষত্রে যাচ্ছে সূর্য। ৬ জুলাই হবে এই পরিবর্তন। সেই কারণে ৪ রাশির বাম্পার সময় শুরু হবে। চাকরিতে মাইনে বাড়বে। হবে প্রোমোশনও। এছাড়া সম্মানও বৃদ্ধি পাবে।

Advertisement
জুলাইতে সূর্য এন্ট্রি নিচ্ছে পুনর্বসু নক্ষত্রে, ৪ রাশির চাকরিতে উন্নতি, বাড়বে সম্মানসূর্যের নক্ষত্র গোচর
হাইলাইটস
  • জুলাই মাসেই পুনর্বসু নক্ষত্রে যাচ্ছে সূর্য
  • ৬ জুলাই হবে এই পরিবর্তন
  • সেই কারণে ৪ রাশির বাম্পার সময় শুরু হবে

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সূর্য হল গ্রহের রাজা। এটি আত্মবিশ্বাস এবং সামাজিক প্রতিষ্ঠার কারক। আর সূর্য চলতি বছরের ৬ জুলাই দুপুর ১২টা বেজে ৯ মিনিটে গুরুর পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে। এই নক্ষত্রে সূর্য থাকবে ২০ জুলাই, ২০২৬ পর্যন্ত। আর এই সময়টা ৪ রাশির জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। তাঁদের জীবনে থাকবে সুখ। ব্যক্তিত্ব নতুন রূপ নেবে। পাশাপাশি সমাজে বাড়বে সম্মান। তাই ঝটপট এমনই ৪ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। 

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য সময়টা দারুণ কাটবে। আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব আসবে। আর্থিক স্থিতি মজবুত হবে। বন্ধুরা বড় কোনও বিপদ থেকে বের করে আনবেন। এই সময় মান এবং সম্মান বৃদ্ধি পাবে। অফিসে বড় দায়িত্ব পাবেন। হতে পারে প্রোমোশনও। এমনকী অফিসের কাজের জন্য অন্যত্রও যেতে পারেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটাবেন। আপনাদের কেরিয়ারে উন্নতি নিশ্চিত। চাকরিতে বড় পদে বসবেন। বস পছন্দ করে নতুন দায়িত্ব দেবেন। এই সময় পরিবারে ভাল সময় আসবে। সকলে মিলে মিশে জীবন কাটাতে পারবেন। এই সময় ব্যক্তিত্ব নতুন রূপ নেবে। সকলেই সম্মান করবেন। অনেকেই চাইবেন পরামর্শ। এই নক্ষত্র পরিবর্তনে আটকে থাকা কাজও হয়ে যাবে। 

কন্যা রাশি
সূর্যের নক্ষত্র পরিবর্তনে সেরা সময় কাটাবে কন্যা রাশিও। এই যোগ আপনাদের সামনে বাড়তি ইনকামের সুযোগ এনে দেবে। চাকরিতে এগিয়ে যাবেন। মাইনে বৃদ্ধি হতে পারে। পাশাপাশি প্রোমোশনেরও যোগ রয়েছে। 

এই সময় মন থাকবে শান্ত। ভুলভাল বকা ছেড়ে দেবেন। পরিবারে শান্তি বিরাজ করবে। সকলের সঙ্গে মিলেমিশে কাটবে সময়। তাই চিন্তার কোনও কারণ নেই। 

ধুন রাশি
জুলাই থেকে আপনাদেরও ভাগ্য বদলাবে। সমাজে মান এবং সম্মান বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এই সময় সম্পত্তিজনিত জটিলতাও দূর হবে। কেটে যাবে আইনি সমস্যা। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। এছাড়া কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। বসের স্নেহের পাত্র হয়ে উঠবেন। যার ফলে জীবনে এগিয়ে যেতে সময় লাগবে না। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 


 

 

POST A COMMENT
Advertisement