সূর্যের নক্ষত্র পরিবর্তন২০২৬ সালের মার্চে সূর্যদেব ৩ বার নক্ষত্র বদল করতে চলেছে। আর জ্যোতিষ মতে, সূর্যের নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে বলি, ৫ মার্চ, মানে আজ রাত ১টার সময় সূর্য পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে শুরু করছে। এরপর ১৮ মার্চ সকাল ৯টা বেজে ২৭ মিনিটে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে যাবে। আর মাসের শেষে ৩১ মার্চ রাত ৮টা বেজে ১৬ মিনিটে সূর্য রেবতী নক্ষেত্রে প্রবেশ করবে।
আর মার্চে সূর্যের এই বারবার নক্ষত্র বদল একাধিক বদল আনতে পারে। এর জন্য লাভ হতে পারে ৬ রাশির। তারা জীবনে এগিয়ে যাবেন। আর্থিক লাভ হবে। তাই সেই সব রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক।
মেষ রাশি
এই সময়টা দারুণ কাটবে মেষ রাশির। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। কেরিয়ারে আটকে থাকা কাজ হয়ে যাবে। অফিসে আধিকারিকদের সাহায্য মিলবে। নতুন দায়িত্ব পাবেন। ব্যবসাতেও এগিয়ে যাবেন। নতুন সিদ্ধান্তে লাভ হবে। পরিবারে সম্মান বাড়বে। শরীরও ভাল থাকবে। সম্পর্কে জটিলতা দূর হবে।
মিথুন রাশি
আপনার জন্যও সময়টা ভাল কাটবে। এতদিনে নেটওয়ার্কিংয়ের ফল পাবেন। চাকরি পেতে পারেন। হতে পারে প্রোমোশন। কথা বলার ক্ষমতা বৃদ্ধি পাবে। নতুন কোনও সুযোগ পেতে পারেন। এছাড়া বন্ধুদের সঙ্গে সম্পর্ক পোক্ত হবে।
সিংহ রাশি
সূর্য এই রাশির অধিপতি। তাই এই সময় আপনাদের জীবন দারুণ কাটবে। কাজকর্ম সব ঠিকভাবে হয়ে যাবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। সরকারি কাজে আসবে সফলতা। ব্যবসায় বিস্তার হবে। নতুন সুযোগ পাবেন। সমাজে মানসম্মান বাড়বে।
তুলা রাশি
আপনার কেরিয়ারে এতদিন পর ভারসাম্য আসবে। পার্টনারশিপে করা কাজে লাভ পাবেন। মিডিয়া এবং শিল্পকলায় যাঁরা যুক্ত, তাঁরা এই সময় নতুন পরিচয় পাবেন। আর্থিক স্থিতি মজবুত হবে। সম্পর্ক ঠিক হবে।
ধনু রাশি
এতদিনে আপনার ভাগ্য ফিরবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন, তাঁরা ভাল ফল করতে পারবেন। আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে। নতুন চাকরি পেতে পারেন। পরিবারে শুভ কাজ হয়ে যাবে।
মকর রাশি
এই সময় আপনার পরিশ্রম ফল দেবে। চাকরিতে প্রোমোশন হতে পারে। জমিজমা সংক্রান্ত মামলায় লাভ মিলবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। আর্থিক স্থিতি বদবে যাবে। পরিবারের সাহায্য পাবেন। তাই চিন্তার কিছু নেই।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।