Surya Rahu Yuti: কুম্ভে সূর্য-রাহুর কষ্টকর যুতি, ফেব্রুয়ারি-মার্চে চাপে ৩ রাশি

Surya Rahu Yuti: এই সময়েই কুম্ভ রাশিতে শনির সাড়েসাতির তৃতীয় ও শেষ পর্যায় চলছে। জ্যোতিষীদের মতে, এই যুগল প্রভাব একাধিক রাশির জীবনে অস্থিরতা ও চাপ বাড়াতে পারে। বিশেষ করে অর্থ, কর্মজীবন ও সম্পর্কের ক্ষেত্রে সাবধান থাকা জরুরি।

Advertisement
কুম্ভে সূর্য-রাহুর কষ্টকর যুতি, ফেব্রুয়ারি-মার্চে চাপে ৩ রাশিকোন কোন রাশির আর্থিক ক্ষতি

Surya Rahu Yuti: ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাশিচক্রে ঘটতে চলেছে এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা। ১৩ ফেব্রুয়ারি সূর্য শনি-অধিষ্ঠিত কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যেখানে ইতিমধ্যেই অবস্থান করছে রাহু। ফলে তৈরি হবে সূর্য-রাহুর যুতি, যা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

এই সময়েই কুম্ভ রাশিতে শনির সাড়েসাতির তৃতীয় ও শেষ পর্যায় চলছে। জ্যোতিষীদের মতে, এই যুগল প্রভাব একাধিক রাশির জীবনে অস্থিরতা ও চাপ বাড়াতে পারে। বিশেষ করে অর্থ, কর্মজীবন ও সম্পর্কের ক্ষেত্রে সাবধান থাকা জরুরি।

জ্যোতিষশাস্ত্র বলছে, সূর্য-রাহুর এই যুতি সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে তিনটি রাশির উপর। সেই রাশিগুলি হল। সিংহ, মকর এবং মীন। এই সময় ভুল সিদ্ধান্ত বা অহংকার বড় ক্ষতির কারণ হতে পারে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। আর্থিক দিক থেকে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। অহংকার, রাগ বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। দাম্পত্য জীবনে যোগাযোগের অভাবে মানসিক দূরত্ব বাড়ার আশঙ্কা রয়েছে। শারীরিক ও মানসিক ক্লান্তি অনুভব হতে পারে।

মকর রাশি
মকর রাশির জাতকদের আর্থিক বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। আয় কমে যাওয়ার পাশাপাশি খরচ বাড়তে পারে। সঞ্চয় ধরে রাখা কঠিন হবে। এই সময়ে নতুন বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। কঠোর ভাষা বা ব্যবহার পারিবারিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। বিশেষ করে বাবা-মায়ের সঙ্গে মতভেদ দেখা দিতে পারে। সন্তানের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্যও এই যুতি সতর্কতার সংকেত। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে এবং আগের বিনিয়োগ থেকে লোকসানের আশঙ্কা রয়েছে। কাজে মন না বসার কারণে কর্মক্ষেত্রে দক্ষতা প্রকাশে সমস্যা হতে পারে। বিরোধীরা সক্রিয় হয়ে উঠতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও মানসিক চাপ বাড়বে। এই সময় একটি ভুল সিদ্ধান্ত দীর্ঘদিনের পরিশ্রম নষ্ট করে দিতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement