Navpancham Drishti Yog: ৭ অগাস্ট সূর্য ও শনির নবপঞ্চম দৃষ্টি যোগ, ৪ রাশির নতুন ইনকাম সোর্স, লাভ লাইফ সেট

৭ অগাস্ট সূর্য ও শনির নবপঞ্চম দৃষ্টি যোগ তৈরি হচ্ছে। এর ফলে ৪ রাশির নতুন ইনকাম সোর্স আসবে। পাশাপাশি ভালোবাসার সম্পর্কও নতুন রূপ নেবে।

Advertisement
৭ অগাস্ট সূর্য ও শনির নবপঞ্চম দৃষ্টি যোগ, ৪ রাশির নতুন ইনকাম সোর্স, লাভ লাইফ সেটনবপঞ্চম দৃষ্টি যোগ
হাইলাইটস
  • ৭ অগাস্ট সূর্য ও শনির নবপঞ্চম দৃষ্টি যোগ তৈরি হচ্ছে
  • এর ফলে ৪ রাশির নতুন ইনকাম সোর্স আসবে
  • ভালোবাসার সম্পর্কও নতুন রূপ নেবে

জ্যোতিষ অনুসারে, অগাস্টে সূর্য এবং শনি মিলে একটা বিশেষ যোগ তৈরি করছে। এই যোগ ৭ অগাস্ট ২০২৬, শুক্রবার সকাল ৮টা ১১ মিনিটে তৈরি হচ্ছে। এই দিন একে অপরের ১২০ ডিগ্রি কোণে এসে নবপঞ্চম দৃষ্টি যোগ তৈরি হচ্ছে। এর ফলে ৪ রাশির জীবনে সেরা সময় আসবে। সমাজে প্রতিষ্ঠা মিলবে। ভাল কাটবে লাভ লাইফ। পাশাপাশি নয়া ইনকাম সোর্স পাওয়া যাবে।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৪ রাশির জন্য এই যোগ সেরা সময় নিয়ে আসবে। সেই লিস্টে নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য় তৈরি হয়ে যান। 

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও এবার সেরা সময় কাটাতে পারবেন। ঘরের পরিবেশ শুধরে যাবে। এতদিনের পরিশ্রম ফল দেবে। প্রেমের সম্পর্কে আসবে গভীরতা। সেই সঙ্গে কেরিয়ারে উন্নতি হবে। মিলতে পারে প্রোমোশন। এছাড়া আর্থিক হাল ফিরবে। টাকার অভাব থাকবে না। নতুন ইনকাম সোর্স পাবেন। এই সময় স্বাস্থ্য ভাল থাকবে। বড় রোগব্যাধি থেকে সেরে উঠতে পারবেন। 

সিংহ রাশি
নবপঞ্চম দৃষ্টি যোগে শুভ সময় আসবে সিংহ রাশির জীবনে। আপনাদের প্রেমের সম্পর্কে এবার বিশ্বাস বাড়বে। আটকে যাওয়া কাজ নতুন করে শুরু হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। মানসিক শক্তি বাড়বে। কঠিন পরিস্থিতিও অনায়াসে সামলে নিতে পারবেন। 

এই সময় কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন। অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাবেন। পড়ুয়ারাও এই সময়টা ভাল কাটাবেন।

তুলা রাশি
সূর্য এবং শনির এই যোগে সফলতার রাস্তা খুলে যাবে। এতদিনে পরিশ্রমের ফল পাবেন। পুরনো বিনিয়োগে মিলবে বিরাট লাভ। এছাড়া এই সময় ক্রিয়েটিভ ক্ষেত্রেও টাকা কামাতে পারবেন। ইনকাম সোর্স বাড়বে। পরিবারে সুখ বিরাজ করবে। প্রেমের জোয়ারে ভেসে যাবেন। সম্পর্ক নতুন মোড় নেবে। এই সময় নতুন স্কিল শিখে নিতে পারেন। যার ফল পাবেন পরে। দেখবেন বড় কোনও কাজে লাভ হবে। 

Advertisement

মকর রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও এই সময়টা ভাল কাটাবেন। সরকারি চাকরি পেতে পারেন। পাশাপাশি সরকারি কাজেও আসবে সাফল্য। এই সময় আয় বৃদ্ধি হতে পারে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে।

এই যোগে প্রেমের সম্পর্ক নতুন রূপ নেবে। পার্টনার খুশি থাকবেন। এছাড়া পরিবারেও শান্তি বজায় থাকবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  

 

POST A COMMENT
Advertisement