কঠোর পরিশ্রমের বদলে তাঁরা অনেক সময় বুদ্ধি, পরিকল্পনা এবং পরিস্থিতি সামলানোর দক্ষতার জোরে সাফল্য ছিনিয়ে নেন। Smart zodiac signs: জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশির রয়েছে, যাঁদের জাতক-জাতিকারা স্বভাবগত ভাবেই অত্যন্ত চতুর বলে মনে করা হয়। কঠোর পরিশ্রম নয়। বুদ্ধি, পরিকল্পনা এবং পরিস্থিতি সামলানোর দক্ষতার জোরে সাফল্য ছিনিয়ে নেন। কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন; খুব কম পরিশ্রম করেও কী ভাবে বড় সাফল্য পাওয়া যায়, সেই কৌশল নাকি ভালই জানা থাকে তাঁদের। জ্যোতিষীদের মতে, বিশেষ করে ৪ রাশির জাতকদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়।
অনেকেই দিনের পর দিন পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পান না। আবার কেউ কেউ তুলনামূলক কম খেটেও দ্রুত সাফল্যের শিখরে পৌঁছে যান। এর নেপথ্যে ব্যক্তিত্ব, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং পরিস্থিতি বিচার করার দক্ষতা বড় ভূমিকা নেয় বলে মত জ্যোতিষশাস্ত্রের একাংশের। সেই তালিকাতেই রয়েছে এই চার রাশি।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান এবং কথাবার্তায় দক্ষ হন। খুব সহজেই অন্যকে প্রভাবিত করতে পারেন তাঁরা। পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। ফলে অনেক ক্ষেত্রেই বেশি পরিশ্রম না করেও কাজ আদায় করে নিতে পারেন। নতুন সুযোগ খুঁজে নেওয়ার ক্ষেত্রেও এঁরা এগিয়ে।
সিংহ রাশি
আত্মবিশ্বাসই সিংহ রাশির সবচেয়ে বড় শক্তি। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং নিজের ব্যক্তিত্বের জোরে সহজেই নজর কেড়ে ফেলেন এঁরা। জ্যোতিষীদের মতে, সিংহ রাশির জাতকেরা এমন ভাবে কাজ পরিচালনা করেন, যাতে কম পরিশ্রমেই বড় ফল পাওয়া যায়। অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার দক্ষতাও থাকে তাঁদের মধ্যে।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকারা কূটনৈতিক স্বভাবের হন। যে কোনও পরিস্থিতিতে ভারসাম্য বজায় রেখে চলতে পারেন। এঁরা খুব হিসাব কষে সিদ্ধান্ত নেন। ফলে অযথা পরিশ্রম না করে বুদ্ধির জোরেই অনেক সময় সাফল্য পেয়ে যান। ব্যবসা বা পেশাগত জীবনে তাঁদের এই গুণ বিশেষ ভাবে কাজে লাগে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকেরা সাধারণত প্রচলিত ধারার বাইরে চিন্তা করতে পছন্দ করেন। নতুন আইডিয়া এবং আলাদা পরিকল্পনার মাধ্যমে কাজ করতে ভালবাসেন তাঁরা। জ্যোতিষশাস্ত্র মতে, এঁরা অনেক সময় শরীরের পরিশ্রমের চেয়ে মস্তিষ্কের ব্যবহার বেশি করেন। ফলে কম সময় এবং কম শ্রম দিয়েও কাঙ্ক্ষিত ফল পেয়ে যান।
তবে জ্যোতিষীরা এ-ও বলছেন, শুধুমাত্র রাশিফল দেখে কারও ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। ব্যক্তির পরিশ্রম, শিক্ষা, পরিবেশ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও জীবনে সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবুও অনেকের মতে, কিছু রাশির জাতকদের মধ্যে জন্মগত ভাবেই পরিস্থিতি সামলে নেওয়ার এক বিশেষ দক্ষতা দেখা যায়। আর সেই কারণেই তাঁরা তুলনামূলক কম খেটেও জীবনে দ্রুত এগিয়ে যেতে সক্ষম হন।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।