এই ৫ রাশিরা ভীষণ খিটখিটে১২টি রাশিচক্রের জাতক-জাতিকাদের স্বভাব আলাদা আলাদা হয়। কিছু রাশির জাতক-জাতিকারা হন শান্ত ও ধীর-স্থির আবার কিছু রাশির জাতক-জাতিকারা হন চঞ্চল। কিছু রাশিদের বুদ্ধি প্রখর আবার কিছু রাশিরা বোকা হন। সেরকমই কিছু রাশি রয়েছেন, যাঁদের মেজাজ সবসময় খিটখিটে। কিছু বললেই এঁরা বিরক্ত হন, কোনও কিছুই এঁদের পছন্দ হয় না। ১২টি রাশির মধ্যে ৫টি রাশি এমন রয়েছে, যাঁরা খিটখিটে হয় এবং অন্যদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আসুন জেনে নিই সেই রাশি কারা।
মেষ রাশি (২১ মার্চ-১৯ এপ্রিল)
এই রাশির জাতকদের ওপর মঙ্গলের আধিপত্য, তাই এই রাশির জাতক-জাতিকাদের স্বভাব উগ্র ও আবেগপ্রবণ হয়। তাঁরা একটুতেই রেগে যান এবং তার ফলে মেজাজ খিটখিটে হয়। কঠিন পরিস্থিতি সামনে আসলেই তঁরা বিরক্ত বোধ করেন। তবে মেষ রাশির জাতক ও জাতিকারা যদি এই খিটখিটে স্বভাব থেকে মুক্তি চান তাহলে অবশ্যই খেলাধূলোতে নিজেদের নিয়োজিত করুন।
কর্কট রাশি (২১ জুন-২২ জুলাই)
চন্দ্রের দ্বারা শাসিত কর্কট রাশির জাতক-জাতিকারা অত্যন্ত স্পর্শকাতর, যার ফলে তারা মেজাজের পরিবর্তন হয়। তাঁদের এই বিরক্তি প্রায়শই মানসিক সংবেদনশীলতা থেকে উদ্ভুত হয় এবং তারা মাঝে মধ্যেই মেজাজ খিটখিটে করে ফেলেন। তবে এঁরা শান্ত পরিবেশে থাকলে নিজেদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
মকর রাশি (২২ ডিসেম্বর-১৯ জানুযারি)
শনির নির্দেশে পরিচালিত মকর রাশির জাতক জাতিকারা অপূর্ণ প্রত্যাশার মুখোমুখি হয়ে বিরক্তিকর হয়ে উঠতে পারে। তাদের সাহসী স্বভাব হতাশার কারণ হতে পারে। মকর রাশির জাতক জাতিকারা প্রাণায়াম বা ধ্যানের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২২ অগাস্ট)
সূর্যের দ্বারা শাসিত সিংহ রাশির জাতক জাতিকারাও বিরক্তিকর আচরণ দেখাতে পারে, যখন তাদের অহংকার ভাঙে। জনপ্রিয়তা এবং প্রশংসার প্রতি তাঁদের আগ্রহ বিরক্তির কারণ হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা যদি খিটখিটে মেজাজ থেকে বেরোতে চান তবে অবশ্যই রাগ কমিয়ে ফেলুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ইউরেনাসের নির্দেশে পরিচালিত কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বাধীনতাকে মূল্য দেয় এবং সেখানে হস্তক্ষেপ কেউ করলেই তাঁদের মেজাজ বিগড়ে যায়। তাঁদের বিদ্রোহী মনোভাব বিরক্তির মুহূর্তও তৈরি করতে পারে। সুতরাং নিজেদের সংযত করতে মেডিটেশন করুন।