Trigrahi Yog 2026: ৪৮ ঘণ্টার মধ্যে ভাগ্যবদল ৪ রাশির, ত্রিগ্রহী রাজযোগে কারা Lucky?

আগামী ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত মিথুন রাশিতে সূর্য, বুধ ও চন্দ্রের মিলনে গঠিত হবে ত্রিগ্রহী রাজযোগ। জ্যোতিষীদের মতে, ৪ রাশি বিশেষ বেনেফিট পেতে পারেন।

Advertisement
৪৮ ঘণ্টার মধ্যে ভাগ্যবদল ৪ রাশির, ত্রিগ্রহী রাজযোগে কারা Lucky?জ্যোতিষীদের মতে, ৪ রাশি বিশেষ বেনেফিট পেতে পারেন।
হাইলাইটস
  • দেখতে দেখতে জুনের প্রায় অর্ধেক পার হতে চলল।
  • আগামী ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত এই যোগের প্রভাব পড়বে।
  • জ্যোতিষশাস্ত্র মতে, এই সময় কথাবার্তায় সংযম রাখা ভাল।

Trigrahi Rajyog 2026: দেখতে দেখতে জুনের প্রায় অর্ধেক পার হতে চলল। আর ঠিক এই সময়েই তৈরি হতে চলেছে একটি বিশেষ গ্রহসংযোগ। সূর্য, বুধ এবং চন্দ্রের মিলনে মিথুন রাশিতে গঠিত হবে বিরল ত্রিগ্রহী রাজযোগ। জ্যোতিষীদের মতে, আগামী ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত এই যোগের প্রভাব পড়বে। এর ফলে কিছু রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন, অর্থভাগ্য এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রতীক। বুধ বুদ্ধি, যোগাযোগ এবং ব্যবসার কারক গ্রহ। অন্য দিকে, চন্দ্র মন ও আবেগের প্রতিনিধিত্ব করে। এই তিন গ্রহ এক রাশিতে অবস্থান করলে তার প্রভাব বহু ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশেষ করে কমিউনিকেশন, শিক্ষা, ম্যানেজমেন্ট এবং টাকাপয়সার বিষয়ে ইতিবাচক ফল মিলতে পারে বলে দাবি জ্যোতিষীদের।

জ্যোতিষশাস্ত্র মতে, এই সময় কথাবার্তায় সংযম রাখা ভাল। প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করলে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। নতুন পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করার ক্ষেত্রেও সময়টি অনুকূল বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম এবং ধ্যানের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।

মিথুন রাশি
ত্রিগ্রহী রাজযোগ সরাসরি মিথুন রাশিতেই গঠিত হচ্ছে। ফলে এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও আর্থিক বিষয়েও অগ্রগতি হতে পারে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়টি অনুকূল বলে মনে করা হচ্ছে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা। আর্থিক চাপ কিছুটা কমতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দীর্ঘদিনের কোনও প্রচেষ্টার ইতিবাচক ফল মিলতে পারে।

কন্যা রাশি
ব্যবসা এবং অংশীদারিত্বের কাজে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি অনুকূল হতে পারে। যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাওয়ায় পেশাগত ক্ষেত্রে সুবিধা মিলতে পারে। নতুন চুক্তি বা গুরুত্বপূর্ণ আলোচনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতাও পাওয়া যেতে পারে।

Advertisement

তুলা রাশি
তুলা রাশির ছাত্রছাত্রী এবং কর্মজীবী ব্যক্তিদের জন্য এই যোগ ইতিবাচক ফল বয়ে আনতে পারে। শিক্ষাক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ-শান্তির পরিবেশ বজায় থাকতে পারে। কোনও সুখবর পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন জ্যোতিষীরা। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement