ত্রিগ্রহী যোগ ২০২৬ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ একটি যোগ তৈরি হতে চলেছে জুন মাসের শেষে। ২ জুন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছিল। আগামী ৮ জুন, সোমবার শুক্রও একই রাশিতে প্রবেশ করেছে। এরপর আগামী ২২ জুন কর্কট রাশিতে গোচর করবে বুধ। ফলে একসঙ্গে বুধ, বৃহস্পতি ও শুক্রের অবস্থানে গঠিত হবে বিরল ত্রিগ্রহী যোগ। জ্যোতিষীদের মতে, এই তিন শুভ গ্রহের মিলন একাধিক রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই ত্রিগ্রহী যোগের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ৪ রাশির জাতকদের জীবনে। কর্মজীবন, আর্থিক পরিস্থিতি, পারিবারিক সুখ এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে।
বৃষ রাশি: এই সময় কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বাড়বে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। ব্যবসায় নতুন চুক্তি বা লাভের সুযোগ আসতে পারে। আর্থিক অবস্থারও উন্নতি হওয়ার ইঙ্গিত রয়েছে।
কর্কট রাশি: ৩ শুভ গ্রহের মিলন এই রাশির জাতকদের জন্য বিশেষ সৌভাগ্য বয়ে আনতে পারে। আত্মবিশ্বাস বাড়বে, নতুন কাজের সুযোগ মিলতে পারে এবং পারিবারিক জীবনেও সুখ-শান্তি বজায় থাকবে। আর্থিক লাভের সম্ভাবনাও প্রবল।
কন্যা রাশি: আয় বৃদ্ধির নতুন পথ খুলতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ বা সম্প্রসারণের সুযোগ পেতে পারেন। পুরনো কোনও সমস্যা থেকেও মুক্তি মিলতে পারে।
মীন রাশি: ভাগ্যের সহায়তায় একাধিক শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা, সৃজনশীল কাজ এবং পেশাগত জীবনে সাফল্য আসতে পারে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং দীর্ঘদিনের ইচ্ছাপূরণের সুযোগ তৈরি হতে পারে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ বুদ্ধিমত্তা ও বাণিজ্যের কারক, বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক এবং শুক্র সুখ-সমৃদ্ধি ও বৈভবের অধিপতি। এই ৩ শুভ গ্রহের একত্র অবস্থানকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই জুন মাসের এই বিশেষ ত্রিগ্রহী যোগ বহু মানুষের জীবনেই ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে বলে মত জ্যোতিষীদের।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত এই তথ্য জ্যোতিষশাস্ত্র ও প্রচলিত বিশ্বাসের ভিত্তিতে তৈরি। এটি কোনও সম্পাদকীয় মতামত, বৈজ্ঞানিক বিশ্লেষণ বা নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।