প্রতীকী ছবি মহাজাগতিক মহাসংযোগ ঘটবে আগামী ২২ জুন। ‘ত্রিগ্রহী যোগে’ ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির। তাদের কেরিয়ার ও ব্যবসায় বাম্পার উন্নতির যোগ রয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। চলতি জুন মাসে মহাকাশে তৈরি হতে চলেছে এমনই এক বিরল ও শক্তিশালী মহাজাগতিক মহাসংযোগ। জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ২২ জুন কর্কট রাশিতে গঠিত হতে চলেছে অত্যন্ত শুভ ‘ত্রিগ্রহী যোগ’।
গত ২ জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছেন এবং ৮ জুন সেখানে পা রেখেছেন ধন-ঐশ্বর্যের দেবতা শুক্র। এরপর আগামী ২২ জুন বুধ গ্রহও কর্কট রাশিতে গোচর করবে। ফলস্বরূপ, একই রাশিতে বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই ৩ প্রধান শুভ গ্রহের মিলনে তৈরি হবে ‘ত্রিগ্রহী যোগ’, যা একই সঙ্গে ‘সরস্বতী রাজযোগ’-এরও সৃষ্টি করবে।
জ্যোতিষবিদদের মতে, এই বিরল সংযোগের প্রভাবে বিশেষ ৪টি রাশির জাতকদের জীবনে আসতে চলেছে সোনালী সময়। বিশেষ করে কেরিয়ার, চাকরি এবং ব্যবসায় তাঁরা বাম্পার লাভ ও অভূতপূর্ব উন্নতি দেখতে পাবেন।
বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য এই ত্রিগ্রহী যোগ অত্যন্ত শুভ ও ফলদায়ী প্রমাণিত হতে চলেছে। কর্মক্ষেত্রে সাহস, পরাক্রম ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। বুধের প্রভাবে কথা বলার স্কিল উন্নত হবে। যা উচ্চপদস্থ আধিকারিকদের মুগ্ধ করবে। এর ফলে পদোন্নতি বা ইনক্রিমেন্টের প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। বিশেষ করে যারা মার্কেটিং, মিডিয়া, লেখালেখি, বা ডিজিটাল কনটেন্টের সাথে যুক্ত, তারা বড় কোনো ডিল বা লাভজনক প্রজেক্ট পেতে পারেন।
কর্কট রাশি: ব্যবসায়ীরা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। বিশেষ করে যারা মার্কেটিং, মিডিয়া, লেখালেখি, বা ডিজিটাল কনটেন্টের সাথে যুক্ত, তারা বড় কোনো ডিল বা লাভজনক প্রজেক্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে মান-সম্মান এবং সামাজিক প্রতিষ্ঠা এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এবার দ্রুত গতিতে সম্পন্ন হবে। নতুন চাকরির ভালো অফার আসতে পারে। অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় বড় ধরনের আর্থিক লাভ হতে পারে। জমি, বাড়ি বা সম্পত্তি কেনাবেচার ব্যবসার সাথে যারা যুক্ত, তাদের জন্য এটি বাম্পার লাভের সময়। শ্বশুরবাড়ি বা কোনো সরকারি সূত্র থেকেও আকস্মিক ধনলাভের যোগ রয়েছে।
কন্যা রাশি: আর্থিক দিক থেকে কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টি আক্ষরিক অর্থেই 'স্বর্ণযুগ' হতে চলেছে। কর্মক্ষেত্রে দক্ষতা প্রশংসিত হবে। উর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন, যা কেরিয়ারকে কেরিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আয়ের একাধিক নতুন উৎস খুলে যাবে, যার ফলে ব্যাঙ্ক ব্যালেন্স এক লাফে অনেকটাই বাড়বে। অতীতে করা কোনো বড় বিনিয়োগ থেকে এই সময় 'ছাপ্পরফাড়' মুনাফা বা রিটার্ন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
মীন রাশি: মীন রাশির জাতকদের ভাগ্যেও এই ত্রিগ্রহী যোগ দারুণ ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হবে। নতুন কোনও দায়িত্ব বা পদ পাওয়ার যোগ রয়েছে। মনের মতো জায়গায় বদলি বা নতুন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায়িক পরিকল্পনায় সাফল্য আসবে। আর্থিক স্থিতি আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে। এছাড়া, পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে এবং জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন যা আপনাকে মানসিক শক্তি জোগাবে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত এই তথ্য জ্যোতিষশাস্ত্র ও প্রচলিত বিশ্বাসের ভিত্তিতে তৈরি। এটি কোনও সম্পাদকীয় মতামত, বৈজ্ঞানিক বিশ্লেষণ বা নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।