Trigrahi Yog 2026: মে মাসেই মঙ্গল, সূর্য ও বুধের ত্রিগ্রহী যোগ, ভাগ্য ফিরবে ৫ রাশির, ইনকাম বাড়বে

জ্যোতিষ শাস্ত্র মতে, যখনই কোনও তিন গ্রহ একটি জায়গায় এসে বসে, তখন ত্রিগ্রহী যোগ তৈরি হয়। আর ত্রিগ্রহী যোগের প্রভাব মানুষের জীবনের পাশাপাশি দেশ-দুনিয়ার উপরও পড়ে। আর এমনই একটা যোগ সামনেই তৈরি হতে চলেছে। ১১ মে সূর্য, বুধ এবং মঙ্গল একই রাশিতে অবস্থান করতে চলেছে। যার ফলে ত্রিগ্রহী সংযোগ তৈরি হবে।

Advertisement
মে মাসেই মঙ্গল, সূর্য ও বুধের ত্রিগ্রহী যোগ, ভাগ্য ফিরবে ৫ রাশির, ইনকাম বাড়বেত্রিগ্রহী যোগ
হাইলাইটস
  • যখনই কোনও তিন গ্রহ একটি জায়গায় এসে বসে, তখন ত্রিগ্রহী যোগ তৈরি হয়
  • ত্রিগ্রহী যোগের প্রভাব মানুষের জীবনের পাশাপাশি দেশ-দুনিয়ার উপরও পড়ে
  • ১১ মে সূর্য, বুধ এবং মঙ্গল একই রাশিতে অবস্থান করতে চলেছে

জ্যোতিষ শাস্ত্র মতে, যখনই কোনও তিন গ্রহ একটি জায়গায় এসে বসে, তখন ত্রিগ্রহী যোগ তৈরি হয়। আর ত্রিগ্রহী যোগের প্রভাব মানুষের জীবনের পাশাপাশি দেশ-দুনিয়ার উপরও পড়ে। আর এমনই একটা যোগ সামনেই তৈরি হতে চলেছে। ১১ মে সূর্য, বুধ এবং মঙ্গল একই রাশিতে অবস্থান করতে চলেছে। যার ফলে ত্রিগ্রহী সংযোগ তৈরি হবে।

আসলে ১১ মে গ্রহের সেনাপতি মঙ্গল মেষ রাশিতে পৌঁছতে চলেছে। আর ২০ জুন পর্যন্ত সেখানেই থাকবে। আর আগে থেকেই সূর্য এই রাশিতে বসে রয়েছে। ৩০ এপ্রিল বুধও মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। যার ফলে কিছু শুভ স্থিতি তৈরি হতে চলেছে। 

জ্যোতিষ মতে, এই শুভ ত্রিগ্রহী যোগের প্রভাব থাকবে ৫ রাশির উপর। তাদের জীবনে টাকার সমস্যা মিটে যাবে। এমনকী উন্নতি হবে সব ক্ষেত্রেই। 

মেষ রাশি
এই রাশিতে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ। যার ফলে বাড়বে আত্মবিশ্বাস। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। স্বাস্থ্যের হালও ফিরে যাবে। টাকার সমস্যা হবে শেষ তাই ত্রিগ্রহী যোগে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

সিংহ রাশি
অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক পরিস্থিতি শুধরে যাবে। ধন লাভ হতে পারে। তাই চিন্তার সময় শেষ। বরং ভাল থাকার জন্য তৈরি হন। 

তুলা রাশি
এই রাশির জন্যও ত্রিগ্রহী যোগ মারাত্মক ফল নিয়ে আসবে। ভাগ্যের সঙ্গ মিলতে পারে। সফল হবেন। নতুন চাকরি পেতে পারেন। প্রোমোশন হতে পারে। স্যালারি বাড়ার বিরাট সম্ভাবনা রয়েছে। 

মকর রাশি
নতুন করে আয়ের রাস্তা খুলে যাবে। বিনিয়োগের জন্য এটা সেরা সময়। পরে ভাল রিটার্ন পাবেন। পরিবারের সঙ্গে এবার সময় কাটাতে পারবেন। যার ফলে মন খুশি থাকবে। তাই মকর রাশির জাতক এবং জাতিকারা ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

কুম্ভ রাশি
সম্পর্ক মজবুত হবে। ভালোবাসা বাড়বে। পরিবারে সুখবর আসতে পারে। ব্যবসা বড় হবে। আর্থিক স্থিতি বদলে যাবে। তাই কুম্ভ রাশির জাতক ও জাতিকারা গোল্ডেন টাইমে প্রবেশ করছেন বলে ধরে নেওয়াই যায়।


বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

POST A COMMENT
Advertisement