Triple Planet Combust March 2026: একই দিনে তিন গ্রহের অস্তগমন, বিরল সংযোগে ভাগ্য ফিরছে এই তিন রাশির

Triple Planet Combust March 2026: গত ১ মার্চ বুধও তার প্রভাব হারিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন কর্মফলদাতা শনিদেব। আগামী ১৩ মার্চ শনির অস্ত গমনে জ্যোতিষ শাস্ত্রের বিচারে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে। তিন শক্তির এই সাময়িক তেজ হ্রাসে কার কপালে সোনার কাঠি ছোঁয়াতে চলেছে ভাগ্য, তা নিয়ে জ্যোতিষী মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Advertisement
একই দিনে তিন গ্রহের অস্তগমন, বিরল সংযোগে ভাগ্য ফিরছে এই তিন রাশিরবুধ গোচর

Triple Planet Combust March 2026: মহাকাশে গ্রহাধিপতিদের সিংহাসন বদলের পালায় এবার এক অভূতপূর্ব ও বিরল মহাজাগতিক সংযোগ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাশিচক্রের প্রভাবশালী তিন গ্রহ  শনি, বুধ ও মঙ্গল একত্রে ‘অস্ত’ হতে চলেছে। পঞ্জিকা অনুসারে, গত ১ নভেম্বর থেকেই মঙ্গল অস্তাচলে রয়েছে।

গত ১ মার্চ বুধও তার প্রভাব হারিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন কর্মফলদাতা শনিদেব। আগামী ১৩ মার্চ শনির অস্ত গমনে জ্যোতিষ শাস্ত্রের বিচারে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে। তিন শক্তির এই সাময়িক তেজ হ্রাসে কার কপালে সোনার কাঠি ছোঁয়াতে চলেছে ভাগ্য, তা নিয়ে জ্যোতিষী মহলে শুরু হয়েছে জোর চর্চা।

সিংহ
তিন গ্রহের এই অস্ত দশা সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য অপ্রত্যাশিত সাফল্যের বার্তা নিয়ে আসছে। বিশেষত যারা দীর্ঘ দিন ধরে কর্মসংস্থানের খোঁজ করছেন, তাঁদের জন্য নতুন চাকরির দরজা খুলে যেতে পারে। আর্থিক ভিত মজবুত হওয়ার পাশাপাশি নতুন কোনো বিনিয়োগের ক্ষেত্রে লভ্যাংশের মুখ দেখবেন এঁরা। তবে অর্থযোগ থাকলেও শরীর-স্বাস্থ্যের প্রতি বিন্দুমাত্র অবহেলা না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ধনু
শনি, বুধ ও মঙ্গলের এই মিলিত অস্তগমনে ধনু রাশির জাতকদের ভাগ্যের রুদ্ধদ্বার অবারিত হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির প্রবল যোগ তৈরি হয়েছে। বসের সুনজরে পড়ার পাশাপাশি কাজের যথাযোগ্য স্বীকৃতি মিলবে এই সময়ে। উপার্জনের নতুন কোনো দিশা খুলে যাওয়ায় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির শুভ যোগ দেখা যাচ্ছে।

কুম্ভ
বর্তমানে শনির সাড়ে সাতির চূড়ান্ত পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে কুম্ভ রাশি। এমতাবস্থায় শনি-সহ তিন গ্রহের তেজ হ্রাস কুম্ভের জাতকদের জীবনে এক পশলা স্বস্তির হাওয়া নিয়ে আসবে। ব্যবসায় উন্নতির একাধিক সুবর্ণ সুযোগ হাতের নাগালে আসবে। তবে অর্থ উপাগম হলেও খরচের বহর বাড়তে পারে লাগামছাড়া ভাবে। তাই জ্যোতিষবিদদের পরামর্শ, এই সময়ে বাজেট মেনে চলা একান্ত প্রয়োজন।

জ্যোতিষ শাস্ত্র মতে, গ্রহের এই দশা পরিবর্তনের প্রভাব ব্যক্তিবিশেষে ভিন্ন হতে পারে। ১৩ মার্চের এই বিরল ঘটনা কার জীবনে কতটা প্রভাব ফেলবে, তা জন্মছকের ওপর নির্ভর করলেও সামগ্রিকভাবে এই তিন রাশির জীবনে যে সুবাতাস বইবে, তা একপ্রকার নিশ্চিত।

Advertisement

 

POST A COMMENT
Advertisement