বৈধৃতি যোগএমনিতে সূর্য এবং চন্দ্রের বৈধৃতি যোগকে অশুভ বলে মনে করা হয়। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে আত্মার কারক সূর্য এবং মনের কারক চন্দ্রের এই যোগ কিছু রাশির জন্য বাম্পার সময় নিয়ে আসে। আর এমনই একটা ইতিবাচক যোগ তৈরি হতে চলেছে ২২ জুলাই ২০২৬। এই দিন কিছু ঘণ্টার জন্য তৈরি হচ্ছে এই যোগ। এর ফলে দারুণ সময় কাটবে ৪ রাশি। টাকার অভাব মিটে যাবে। চাকরি ও ব্যবসায় বাম্পার উন্নতির সম্ভাবনা।
আসলে জ্যোতিষ অনুসারে ২২ জুলাই ২০২৬, বুধবার বিকেল ৪টে ০৬ মিনিট থেকে রাত ৯টা ৫১ মিনিট পর্যন্ত এই যোগ সক্রিয় থাকবে। এর ফলে ৪ রাশির জীবনে শুভ প্রভাব পড়বে। যার ফলে জাতক এবং জাতিকারা জীবনে সফল হবেন। আসুন জেনে নেওয়া যাক কোন ৪ রাশির জন্য সময়টা দারুণ কাটবে।
মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা শুভ সময় কাটাবেন। চাকরি এবং ব্যবসা, দুই ক্ষেত্রেই হবে উন্নতি। আর্থিক স্থিতি ফিরে যাবে। আত্মবিশ্বাস বাড়বে। যার ফলে জীবনে এগিয়ে যাবেন। কেউ আটকে রাখতে পারবে না। পাশাপাশি এই সময় ভাগ্যের দ্বার খুলে যাবে। জীবনসঙ্গীর সঙ্গ পাবেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
সিংহ রাশি
এই রাশির জন্যও সেরার সেরা সময় আসন্ন। আপনাদের আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। ব্য়ক্তিত্ব হয়ে উঠবে আকর্ষণীয়। পাশাপাশি মনের হাল ফিরবে। শান্ত থাকতে পারবেন।
এই সময় চাকরিতে উন্নতি হবে। প্রোমোশনও পেতে পারেন। হঠাৎ করেই বাড়তে পারে মাইনে। এছাড়া ব্যবসায় উন্নতি হবে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। পৈতৃক সম্পত্তিও মিলতে পারে। তাই চিন্তার কিছু নেই।
বৃশ্চিক রাশি
বৈধৃতি যোগ আসছে। জুলাই মাসে তাই ব্যবসায় লাভের মুখ দেখবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা। নতুন দোকান কিনতে পারেন। নতুন প্রোজেক্ট পাওয়ার সম্ভাবনাও প্রবল।
এছাড়া চাকরিতে বিরাট উন্নতি হতে পারে। প্রোমোশনও হওয়ার সম্ভাবনা। প্রচুর টাকা কামাবেন। ইনকাম বাড়বে। পরিবারের সহযোগিতা পাবেন। তাই অহেতুক স্ট্রেস নিয়ে ব্লাডপ্রেশার বৃদ্ধি করবেন না।
ধনু রাশি
চন্দ্র এবং সূর্যের এই যোগ ধনু রাশির ভাগ্য খুলে দেবে। ধর্মীয় কাজে মন পাবেন। ইতিবাচক সময় কাটাতে পারবেন। পাশাপাশি টাকার অভাব হয়ে যাবে শেষ। সেই সঙ্গে ইনকাম বৃদ্ধি পাবে। এছাড়া এই সময় সম্মান পাবেন।
ও দিকে চাকরিতে বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্যবসাও বাড়বে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।